Saturday, June 27, 2026

রাজ্য জুড়ে হইচই, ওড়িশার বিভিন্ন জায়গায় মিলছে তাল তাল সোনার খোঁজ!

Date:

Share post:

ওড়িশার বিভিন্ন জায়গায় মিলছে সোনার খোঁজ। এনিয়ে রাজ্যে হইচই পড়ে গিয়েছে। জগন্নাথের রাজ্যে জ্যাকপট লেগেছে বলেও এখন বিভিন্ন মহল থেকে উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে।একটি নয়, ওড়িশার তিনটি পৃথক জেলায় একাধিক সোনার খনির খোঁজ মিলেছে। রাজ্য বিধানসভায় একথা জানিয়েছেন স্টিল ও খনিমন্ত্রী প্রফুল্ল মালিক।ওধেনকানালের বিধায়ক সুধীর কুমার সামালের এক লিখিত প্রশ্নের জবাব দিতে গিয়েই বিধানসভায় দাঁড়িয়ে স্টিল ও খনিমন্ত্রী প্রফুল্ল মালিক বলেন, “খনি ও জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (GSI) কর্তৃপক্ষের সমীক্ষায় তিনটি জেলায় ভূ-পৃষ্ঠের নীচে সোনা গচ্ছিত থাকার কথা প্রকাশ্যে এসেছে। দেওগড়, কেওনঝড় এবং ময়ূরভঞ্জ জেলায় সোনার খনির খোঁজ মিলেছে।”

সোনার খনির সন্ধানের বিষয়ে মন্ত্রী প্রফুল্ল মালিক আরও বলেন, “কেওনঝড় জেলার চারটি স্থানে, ময়ূরভঞ্জ জেলার চারটি স্থানে এবং দেওগড় জেলার একটি স্থানে সোনা গচ্ছিত রয়েছে বলে খনি ও GSI-এর সমীক্ষায় উঠে এসেছে।”

জানা গিয়েছে, ওড়িশার ভূতাত্ত্বিক বিভাগের সাহায্যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) একটি মানচিত্র তৈরি করে। যার সাহায্যে খনিজ সম্পদে সমৃদ্ধ স্থানগুলোর উপর নানা গবেষণা চালানো হচ্ছে। সেই গবেষণাতেই মিলেছে মাটির নিচে থাকা সোনার হদিশ।

ড়িশার খনি মন্ত্রী বিভূতি জেনা ওই সোনার খোঁজের কথা জানিয়েছেন রাজ্য বিধানসভায়। তিনি জানিয়েছেন রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে সোনার ভান্ডার।

_

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...