Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বাবা হলেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল। এদিন কন্যা সন্তানের জন্ম দিলেন রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি। সন্ধ্যায় নিজের সোষ্যাল মিডিয়ায় এমনটাই জানান টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার।

২) জামিন পেলেন বিরাট কোহলির সমর্থক ঋতুপর্ণ পাখিরা। গত শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে যান ঋতুপর্ণ। মাঠে ঢুকে কোহলির পা ছুঁয়ে প্রণাম করেন ১৮ বছরের ওই তরুণ । এরপরই ঋতুপর্ণকে গ্রেফতার করে পুলিশ। আর এদিন সোমবর ব্যাঙ্কশাল আদালতে জামিন পেলেন সেই বিরাট-ভক্ত। তবে জামিন পেলেও, বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে ঋতুপর্ণকে।

৩) প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয় পায় সিএসকে। এই ম্যাচে ফের একবার শিরোনামে চলে আসেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বই তারকা সূর্যকুমার যাদবকে দুরন্ত স্টাম্পড করে আউট করেন মাহি । যা চোখের নিমিশে। ধোনির ওই স্টাম্পিং নিয়ে হইচই পরে যায়। আর এবার ওই স্টাম্পড আউট নিয়েই মুখ খুললেন স্বয়ং ধোনি। বললেন, “ ওটা হঠাৎ করে হয়ে গিয়েছে।

৪) ক্রিকেট মাঠেই হৃদরোগে আক্রন্ত বাংলাদেশেরে ক্রিকেটার তামিম ইকবাল। সোমবার সকালে খেলা চলাকালীন পরপর দুবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। ভর্তি হাসপাতালে। সূত্রের খবর ,আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।

৫) বল বিকৃতির অভিযোগ উঠল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। গতকালই আইপিএল-এর অভিযান শুরু করে চেন্নাই। প্রথম ম্যাচে তারা হারায় মুম্বই ইন্ডিয়ান্সকে। আর এই ম্যাচেই বল বিকৃতির অভিযোগ ওঠে সিএসকের বিরুদ্ধে। অভিযোগ নেটিজেনদের একাংশের। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় বল করার আগে রুতুরাজকে ডাকছেন খলিল।

 

আরও পড়ুন- বাবা হলেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল, কন্যা সন্তানের জন্ম দিলেন আথিয়া

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...