Saturday, April 4, 2026

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল রাজ্যের ডিএ মামলার শুনানি

Date:

Share post:

ফের পিছিয়ে গেল  ডিএ মামলার শুনানি। ডিএ মামলার পরবর্তী শুনানি ২২ এপ্রিল। মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি মনোজ মিশ্রর এজলাসে এই মামলার শুনানির কথা থাকলেও সময়ের অভাবে এই শুনানি শেষ করা যায়নি৷এদিনের শুনানিতে রাজ্য সরকারের তরফে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক সিংভি। তিনি দাবি করেন, রাজ্য সরকারের কর্মীদের ডিএ দেওয়া হয়েছে৷ রাজ্য সরকারের নির্ধারিত নীতিতেই এতদিন ডিএ পেয়ে এসেছেন তারা৷এরা চাইছেন কেন্দ্রীয় সরকারি হারে ডিএ৷ কর্মীরা এই দাবি করতে পারেন না৷ কেউ বলতে পারে না যে, ডিএ তাদের মৌলিক অধিকার৷  রাজ্য সরকারের ৪০,০০০ কোটি টাকার বাড়তি বোঝার কথাও ভাবতে হবে৷

অভিষেক সিংভির এই সওয়াল শোনার পরে বিচারপতি সঞ্জয় কারোল জানান, এপ্রিল মাসের ২২ তারিখে হবে এই মামলার পরবর্তী শুনানি৷ সুপ্রিম কোর্টে এবার নিয়ে মোট ১২ বার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি৷  এর আগে বিচারপতি ঋষিকেশ রায়ের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির দিন ছিল ৭ জানুয়ারি৷ সেদিনও সময়ের অভাবে শুনানি করা সম্ভব হয়নি৷

এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে,  ১ এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। মূল বেতনের ১৮ শতাংশ হারে ডিএ পাবেন কর্মচারী ও পেনশনভোগীরা।প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার রায় দেয় কলকাতা হাই কোর্ট। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে শীর্ষ আদালতে রাজ্যের আবেদনটি দায়ের হয়। প্রায় তিন বছর কেটে গিয়েছে। কিন্তু এত দিনেও ওই মামলার নিয়মিত শুনানি শুরু হয়নি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...