Saturday, April 4, 2026

সুদের হার ৩৬০ শতাংশ! উত্তরপ্রদেশের কিডনি পাচারচক্রের শিকার অন্তত ১০

Date:

Share post:

এক যুবকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কিডনি পাচারের (kidney smuggling) বড় চক্রের সন্ধানে রাজ্য পুলিশ। তদন্তে উঠে এসেছে, অন্তত ১০ জনকে সুদে (interest) টাকা ধার দেওয়ার জালে ফাঁসিয়ে কিডনি বিক্রি করতে বাধ্য করেছে এই পাচারকারীরা (smugglers)। আর সেই জাল ছড়িয়ে উত্তরপ্রদেশে (Uttarpradesh)। সুদের কারবারি বিকাশ ঘোষ ওরফে শিতলকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের শিকড় খুঁজে বের করতে তৎপর উত্তর চব্বিশ পরগণার বারাসাত জেলা পুলিশ।

ভিনরাজ্য থেকে কিডনি পাচারচক্র (Kidney smuggling) চালানো হত, এমনটা সন্দেহ ছিল পুলিশের। এবার অশোকনগর থেকে গ্রেফতার শিতলকে জিজ্ঞাসাবাদে উঠে এলো পাচারচক্রে উত্তরপ্রদেশ (Uttarpradesh) যোগ। যোগীরাজ্যের দালালদের সঙ্গে যোগাযোগ করে কিডনি পাচারই ছিল তার মূল ব্যবসা। যেখানে অন্তত ২৫ লক্ষ টাকার বিনিময়ে কিডনি বিক্রি করতেন বাসিন্দারা। তারই একটা মোটা অংশ যেত দালাল শিতলের পকেটে।

গ্রামের দরিদ্র পরিবারগুলির অসুবিধার সুযোগ নিয়ে টাকা ধার দিত শিতল। তার সুদ (interest) ছিল ৩৬০ শতাংশ। স্বাভাবিকভাবেই সেই সুদ ও আসল ফেরৎ দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলত সব হারানো মানুষগুলো। এরপরই কিডনি বিক্রির পরামর্শ ও পথ তৈরি করে দিত শিতলই। তবে কিডনি বিক্রিতে প্রয়োজনীয় অনুমতি মিলত কোথা থেকে, তা নিয়ে এবার তদন্তে বারাসাত পুলিশ (Barasat police district)।

কিডনি দান করতে গেলে স্বাস্থ্য পরীক্ষা আবশ্যক। সেই সঙ্গে কোনও রকম আর্থিক বিনিময়ের বিরুদ্ধেও থাকে নজরদারি। সেই সব পেরিয়ে কীভাবে চলত এই কিডনি দান-এর মাধ্যমে পাচার চক্র (smuggling racket) চলত, সেই উৎস সন্ধান করছে পুলিশ। সেক্ষেত্রে উত্তরপ্রদেশের (Uttarpradesh) দালালদের ভূমিকা কী ছিল, তা যাচাই করতে ভিন রাজ্যে গিয়ে তদন্তেরও সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তদন্তে নেমে প্রাথমিকভাবে বারাসাত থানার অন্তর্গত অন্তত ১০ জনের কিডনি পাচারের তথ্য পেয়েছে পুলিশ। তবে সেই সংখ্যাটা হিমশৈলের চূড়ামাত্র বলে অনুমান পুলিশের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...