Wednesday, June 3, 2026

বঙ্গ-ব্রিটেন যৌথ উদ্যোগে অপরিসীম সম্ভাবনা: হাইকমিশনে হাই-টি শেষে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উন্নতশির বাংলাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠায় চির প্রত্যয়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই লক্ষ্যে লন্ডন (London) সফরে ভারতীয় হাইকমিশনারের (Indian High Commissioner) হাই-টিতে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে বঙ্গ-ব্রিটেন যৌথ উদ্যোগের (meaningful partnerships) ইতিবাচক লক্ষ্যে গুরুত্বপূর্ণ ধাপ বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, লন্ডনের ইন্ডিয়া হাউজে শ্রী বিক্রম দোরাইস্বামীর (Vikram K. Doraiswami) আমন্ত্রণে হাই-টি অনুষ্ঠানে যোগ দেওয়া একটি সম্মান অর্জন। এই সমাবেশ বঙ্গ-ব্রিটেন যৌথ উদ্যোগকে বিভিন্ন ক্ষেত্রের উদ্যোক্তাদের একজোট হয়ে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেয়।

সেই সঙ্গে তাঁর সংযোজন, আমরা যখন একটি পরিবর্তনশীল পৃথিবীর দিকে এগিয়ে চলেছি, সেই সময়ে বিশ্বাসের ভিত্তিতে এগিয়ে চলা অর্থবহ যৌথ উদ্যোগ (meaningful partnerships) অন্য সব কিছু থেকে বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই আদানপ্রদান ভবিষ্যতে যে অপরিসীম সম্ভাবনা অপেক্ষা করছে, তারই বার্তা দিয়েছে।

Related articles

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...