Wednesday, June 24, 2026

সারা বাংলা জুড়ে সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম

Date:

Share post:

অল বেঙ্গল তৃণমূল গ্রীন ফায়ার ক্র্যাকারস ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন পক্ষ থেকে সারা বাংলা জুড়ে সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামের উদ্বোধন হল। দক্ষিণ ২৪পরগনার মহেশতলার বাটানগরের টেকনো ইন্টারন্যাশনাল কলেজে আয়োজন হয় অনুষ্ঠানটি। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও INTTUC এর সহসিভাপতি শক্তিপদ মন্ডল, বজবজ ১ পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস, কাউন্সিলর অলোকা মাইতি এবং ছিলেন ফ্যাক্টরী ডিপার্টমেন্ট-এর কেমিক্যাল ইঞ্জিনিয়ার জয়দেব মন্ডল ও অন্যান্যরা।

প্রতিবছরই বাজি কারখানায় আগুন লাগার কারণে বহু মানুষের মৃত্যু হয় এবং হয় ক্ষতি করে। পাশাপাশি পরিবেশ দূষণের পরিমান কমানোর জন্য গ্রীন বাজি বিক্রি যাতে আরো বেশি করে করা যায় তা নিয়ে আজকের এই অনুষ্ঠান। আতসবাজি তৈরি সাথে জড়িয়ে রয়েছে বাংলার বহু মানুষ তাই তাদের বাজি বানানোর সময় যাতে দুর্ঘটনা না ঘটে তা নিয়ে বিভিন্ন সতর্কতামূলক দিক ব্যাখ্যা করে ফ্যাক্টরি ডিপার্টমেন্টের কর্তারা।

মূলত এদিনের এই সচেতনতামূলক অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন বাজি বিক্রেতারা ও বাজি প্রস্তুতকারকরা। দার্জিলিং, জলপাইগুড়ি পুরুলিয়া,বাঁকুড়া, বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে বাজি প্রস্তুতকারীরা এই অনুষ্ঠানে যোগ দেয়। প্রসঙ্গত, গ্রীন বাজির ব্যবহার এবং বাজি প্রস্তুত করার সাথে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান রাজ্যের বিভিন্ন জায়গায় করার কথা বলেছেন INTTUC এর সহ-সভাপতি শক্তিপদ মন্ডল। তবে প্রশ্ন ওঠে বাজি বানানোর সময় কি কি জিনিস করা উচিত যার ফলে দুর্ঘটনা ঘটবে না? সেই বিষয় এদিনের অনুষ্ঠানে বাজি প্রস্তুতকারকদের বলা হয় প্রত্যেকটা কোম্পানির একটা জায়গা কপার প্লেট থাকবে যেখানে কর্মীরা কাজ শুরুর আগে দুহাত দিয়ে দু মিনিট ওই কপার প্লেট ধরে থাকবেন কারণ মানব শরীরে অনেক সময় ইলেকট্রিক থাকে ফলে ওই কপার প্লেটে হাত দিয়ে থাকলে সেটি বাইপাস হয়ে যায় আর দুর্ঘটনার সম্ভাবনা কমে যায় পাশাপাশি বাজির ফ্যাক্টরীতে ধূমপান করা যাবে না, ফ্যাক্টরীগুলোতে জলের রিজার্ভার থাকবে এবং অগ্নিনির্বাপক রাখতে হবে যথেষ্ট পরিমান রাখতে হবে এবং সবচেয়ে উল্লেখযোগ্য এবার থেকে সূর্যের আলো যতক্ষণ থাকবে ততক্ষণই বাজি তৈরি করা হবে অর্থাৎ অন্ধকারে এবার থেকে আর বাজি তৈরি কাজ হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয় অল বেঙ্গল তৃণমূল গ্রীন ফায়ার ক্র্যাকারস ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন পক্ষ থেকে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...