Wednesday, June 24, 2026

ট্রেলার থেকে কন্টেনার পড়ে বন্ধ কোনা এক্সপ্রেসওয়ে, দুর্ভোগে যাত্রীরা

Date:

Share post:

সাতসকালে ট্রেলার থেকে কন্টেনার ছিটকে পড়ে বিপত্তি বিদ্যাসাগর সেতুর (Vidyasagar Setu) হাওড়া মুখী লেনে। কোনা এক্সপ্রেসওয়ের (Kona Expressway) ক্যাব রোডে কন্টেনার (container) পড়ে যাওয়ায় দীর্ঘক্ষণ ব্যাহত হয় যান চলাচল। দ্রুত কন্টেনার সরিয়ে পথ পরিষ্কার করায় হাত লাগায় হাওড়ার পুলিশ কমিশনারেটের ট্রাফিক শাখা।

মঙ্গলবার ভোরবেলা কোনা এক্সপ্রেসওয়ে (Kona Expressway) থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠার সময় বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় একটি ট্রেলার (trailer)। জানা যায়, ট্রেলারটিতে সেতু মেরামতির ভারী সরঞ্জাম ছিল। ট্রেলারটি নিয়ন্ত্রণ হারালে তা থেকে মাল বোঝাই কন্টেনারটি গড়িয়ে পড়ে বন্ধ হয়ে যায় কোনা এক্সপ্রেসওয়ের একাংশ।

ভোরবেলা হাওড়ার মন্দিরতলা থেকে কোনা এক্সপ্রেসওয়ে (Kona Expressway) ওঠার মুখে এই দুর্ঘটনায় আটকে পড়ে বেশ কিছু গাড়ি ও হাওড়ার বাসিন্দাদের যাতায়াত। প্রায় ৯ ফুট উঁচু, ২২ মেট্রিক টন ওজনের কন্টেনার (container) সরাতে হিমশিম খেতে হয় পুলিশকে। তবে হাওড়া পুলিশ কমিশনারেট ও শিবপুর থানার উদ্যোগে কন্টেনার সরানোর কাজ শুরু হয়। দুটি ক্রেন আসে ঘটনাস্থলে। দুপাশ থেকে শুরু হয় কন্টেনার তোলার কাজ। আরও বেলাতে অফিস টাইমে এই দুর্ঘটনা ঘটলে আরও বেশি সমস্যা হত, বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...