Saturday, April 4, 2026

দেগঙ্গায় পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমা ভর্তি মিষ্টির প্যাকেট! তদন্তে পুলিশ

Date:

Share post:

সাতসকালে বাড়ির সিঁড়িতে মিষ্টির প্যাকেট এল কোথা থেকে? দেগঙ্গার (Deganga) পঞ্চায়েত প্রধানের বাড়ির লোকেদের সন্দেহ যে অমূলক নয় তার প্রমাণ মিলল বাক্স খুলতেই। প্যাকেট খুলে দুটি বোমা আবিষ্কার পঞ্চায়েত প্রধানের মা-র। কারা বোমা পাঠাল তা নিয়ে তদন্তে দেগঙ্গা থানা (Deganga Police Station)।

বুধবার সকালে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের (Bappa Mondal) বাড়ির ঘটনায় রীতিমতো হুলুস্থূল পড়ে গেছে। বাড়ির সিঁড়িতে মিষ্টির প্যাকেটে তাজা বোমা উদ্ধার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। প্রধানের মা বোমা ভর্তি মিষ্টির প্যাকেট দেখতে পেয়ে চমকে যান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে থেকে তাজা বোমা উদ্ধার করেছে দেগঙ্গা থানার পুলিশ। কে বা কারা মিষ্টির প্যাকেটে বোমা ভরে পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়িতে রাখল, তার তদন্ত শুরু হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...