Saturday, April 4, 2026

ওটা আমাদের ফ্ল্যাট! টেমসের পাড়ে দাঁড়িয়ে ‘মমতা দিদি’কে বাসা চেনালেন ডোনা

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

দুই বঙ্গ তনয়া। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অন্যজন ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক সৌরভ নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguli)। লন্ডনের রাস্তায় একেবারে সাধারণভাবে হেঁটে বেড়ালেন দুজনে। টেমসের ধারে দাঁড়িয়ে দূরের আবাসনে নিজেদের ফ্ল্যাট দেখালেন ডোনা। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে হেঁটে বেড়ালেন নিজের পরিচিত লন্ডনের রাস্তায়।

সৌরভের কন্যা সানা লন্ডনে লেখাপড়া শেষ করে চাকরি করছেন। তিনি সেখানেই থাকেন। ফেল ডোনা ও সৌরভ প্রায়ই সেখানে গিয়ে থাকেন। সেখানে ফ্ল্যাট রয়েছে মহারাজের। বৃহস্পতিবার, অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী বক্তৃতা শুনতে হাজির থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বুধবার রাতে লন্ডনে আসছেন তিনি। তার আগে বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন ডোনা। তাঁকে নিয়েই বেরিয়ে পড়েন মমতা। বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেন ডোনা।

হাঁটতে হাঁটতে টেমসের ধারে এসে দাঁড়ান মমতা। সঙ্গে ডোনা। সেখান থেকে দূরে দেখা যায় সৌরভদের লন্ডনের ডেরা। মমতা দিদিকে ডোনা দেখান, ওটা আমাদের ফ্ল্যাট।
আরও খবরমুখ্যমন্ত্রীর আহ্বানে বাংলায় বিনিয়োগে বিপুল সাড়া, লন্ডনে সরকারি-প্রশাসনিক স্তরে বৈঠক

মুখ্য়মন্ত্রীর সঙ্গে থাকা অনেকেই সৌরভের ফ্ল্যাটে চা-পানের কথা বলেন। কিন্তু এতজনকে নিয়ে সেখানে যেতে চাননি মমতা। ফলে সেখানেই বেশ কিছু হেঁটে বেড়ান তাঁরা। ডোনা (Dona Ganguli) জানান, সানা লন্ডনের বাইরে গিয়েছেন। সৌরভও আসেননি এখনও। ফলে তিনি একাই আছে। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে হেঁটে বেড়াতে তাঁর ভালোই লাগছে। সব সময়েই সবার সঙ্গে মিশে যেতে ভালবাসেন মমতা। মুখ্যমন্ত্রীর ঘেরাটোপ ছেড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে ঘরের মেয়ে, বাড়ির দিদি হয়ে থাকাই তাঁর পছন্দ। সেখানে লন্ডন আর বাংলার কোনও ফারাক নেই। এখানেও পথচলতি ভারতীয় মায়ের কোলে থাকে শিশুকে আদর করেন মমতা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...