Friday, April 3, 2026

সংবিধানকে বাঁচিয়ে রেখো: লন্ডনে গান্ধীমূর্তিতে ফুল দিয়ে প্রার্থনা মমতার, হাঁটার সঙ্গী ডোনা

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

বিলেতের মাটিতে শিল্পোজ্জ্বল বাংলার ছবি। বুধবার, পরবর্তী পদক্ষেপ হিসেবে ইউকে-র সরকারি স্তরে B2G, B2B বৈঠক। সেই বৈঠক শুরু করে দিয়েই লন্ডনের রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন সৌরভ-পত্নী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Gandguli)। চলতে চলতে রাস্তায় মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে নাম না করে কেন্দ্রের শাসকদলকে খোঁচা মমতার। বললেন, বাপুজি, সংবিধানকে বাঁচিয়ে রেখো।

হাঁটার অভ্যাস বাংলার মুখ্যমন্ত্রী চিরকালীন। পাহাড় হোক বা সমতল, স্বদেশ বা বিদেশ- কোথাও তার ব্যতিক্রম হয় না। লন্ডনে গিয়েও হাঁটছেন মমতা। জগিং করতেও দেখা যায় তাঁকে। বুধবার, B2G, B2B বৈঠক শুরু করে দিয়েই লন্ডনের (London) রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন তাঁর সঙ্গে ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার, অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী বক্তৃতা শুনতে হাজির থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তার আগে এই দিন মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করতে আসেন ডোনা। তাঁকে নিয়েই বেরিয়ে পড়েন মমতা (Mamata Banerjee)। বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেন ডোনা।

চলতে গিয়ে গান্ধীমূর্তি দেখে দাঁড়িয়ে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী। কলকাতার ময়দানের গান্ধীমূর্তি লড়াকু মমতার অনেক লড়াইয়ের সাক্ষী। এদিন লন্ডনে গান্ধীমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী। সঙ্গে খোঁচা দিয়ে বলেন, বাপুজি, সংবিধানকে বাঁচিয়ে রেখো।

কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বারবারই সংবিধান বিরোধী কাজের অভিযোগ তোলেন তৃণমূল সভানেত্রী। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়ে বিজেপি সরকারের একনায়কতন্ত্র চালুর ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তোলেন মমতা। লন্ডনে গিয়ে কারও নাম না করে সেই বিতর্কই উস্কে দিলেন তিনি।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...