Saturday, April 4, 2026

লেকটাউনে জালিয়াতির ফাঁদ! ভুয়ো কল সেন্টার খুলে অস্ট্রেলিয়ানদের সঙ্গে প্রতারণার অভিযোগ

Date:

Share post:

শহর কলকাতায় ফের ভুয়ো কল সেন্টার ((Fake Call Centre))চক্র। লেকটাউনে অফিস খুলে ফোন অথবা চ্যাটের মাধ্যমে অস্ট্রেলিয়ার নাগরিকদের সঙ্গে জালিয়াতি করার অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি হানা দিতেই গ্রেফতার ২১ জন। ধৃতদের কাছ থেকে একাধিক কম্পিউটার, ল্যাপটপ, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ উদ্ধার হয়েছে বলে খবর মিলেছে।

পুলিশের তরফে জানা গেছে, সমীর নামের এক যুবক অসটেনিক্স সলিউশনস নামের এক সংস্থা খুলেছিলেন লেকটাউনে। প্রতারকরা অস্ট্রেলিয়ারই ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্কসের কর্মী সেজে কথা বলতেন। নানা প্রলোভন দেখিয়ে জালিয়াতির ফাঁদ পাতা হত। অনলাইন ট্রান্সফারের সুবিধা থাকায় অতি সহজেই টাকা হাতিয়ে নিতে পারত প্রতারকরা। পশ্চিমবঙ্গ সাইবার অপরাধ বিভাগের কাছে এই সংস্থার নামে অভিযোগ ছিল। তদন্তে নেমে পুলিশ সহজেই বুঝতে পারে এটি ভুয়ো কল সেন্টার। শুধু অস্ট্রেলিয়া নয় বিদেশের অন্যান্য শহরেও ফোন করে কথার জালে ফাঁসিয়ে কাস্টমারদের থেকে বিপুল টাকা হাতিয়ে নেওয়া হত বলে অভিযোগ। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...