Saturday, June 27, 2026

এবার মিথ্যা সাক্ষ্য দিয়ে গ্রেফতার মারাদোনার প্রাক্তন দেহরক্ষী

Date:

Share post:

চার বছর আগে ২০২০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন দিয়েগো মারাদোনা। তবে আর্জেন্টিনার কিংবদন্তির মৃত্যুর পরেই তার পরিবার অভিযোগ করেন, চিকিৎসার অবহেলার জন্য তার মৃত্যু হয়েচে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সাত চিকিৎসকের বিরুদ্ধে আদালতে বিচার চলছে।এই পরিস্থিতিতে  বিচারকাজ চলার সময়ই নতুন করে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার হওয়া সেই ব্যক্তি হলেন মারাদোনার প্রাক্তন দেহরক্ষী হুলিও কোরিয়া। তাকে গ্রেফতারের কারণ হিসেবে জানা গিয়েছে, তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।তার সাক্ষ্য নেওয়ার সময় বেশ কয়েবার বাধা দেওয়া হয়।

আদালতে দেহরক্ষীর দাবি, মারাদোনার মৃত্যুর সময় ফুটবল কিংবদন্তির ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের সঙ্গে কোনও কথাই হয়নি তার।তবে তদন্তে জানা গিয়েছে, মৃত্যুর আগে ও পরে লুক-কোরিয়ার মধ্যে কথোপকোথন হয়েছে। পরে সেগুলো প্রকাশ্যে এসেছে।তার অপরাধ প্রমাণিত হলে ৫ বছরের কারাদণ্ড হতে পারে কোরিয়ার।আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের সান ইসিদরোয় বিচার কাজ চলছে।সেখানে মারাদোনার চিকিৎসায় নিয়োজিত ৮ জনের মধ্যে ৭ জনের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার প্রক্রিয়া চলছে। সেই সাত জনের মধ্যে আছেন- একজন করে নিউরোসার্জন, মনোরোগবিদ, মনোবিজ্ঞানী, মেডিক্যাল কো-অর্ডিনেটর, নার্স কো-অর্ডিনেটর, চিকিৎসক এবং রাতের নার্স। দোষী সাব্যস্ত হলে ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে তাদের।

 

 

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...