Monday, March 16, 2026

উদ্বেগ নয়, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে কেকেআর: ভরত অরুণ

Date:

Share post:

আইপিএলে আজ, বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের এটি হোম ম্যাচ।যদিও কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ বলছেন, গুয়াহাটি কেকেআরেরই সেকেন্ড হোম। কারণ, তা কলকাতার কাছেই। ভাষাগত মিলও রয়েছে।ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পরাজিত হয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও সেই হারে নাইট শিবিরে যে উদ্বেগ নেই সেটাই জোরালোভাবে বোঝানোর চেষ্টা করেছেন কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ। রাজস্থান রয়্যালসের পর কেকেআর মুম্বইয়ে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তারপর দুটি হোম ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।

ভরত অরুণ এদিন বলেন, আমরা প্রথম ম্যাচে হারায় উদ্বেগে নেই। তবে প্রথম ম্যাচ জিততে পারলে সব সময়ই ভালো হয়। তবু ওই ম্যাচ থেকে আমরা বেশ কিছু ইতিবাচক দিক পেয়েছি। আমাদের আরও কিছু বেশি রান তোলা উচিত ছিল। বিশেষ করে ব্যাটিংয়ের শেষের দিকে। রাজস্থান রয়্যালস ২৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তুলেছিল ৬ উইকেটে ২৪২। ফলে রাজস্থানকে বেশ সমীহই করছে কেকেআর। রিয়ান পরাগ রাজস্থানকে নেতৃত্ব দেবেন। রিয়ান অসমেরই ক্রিকেটার।

প্রথম ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে কেকেআর চ্যাম্পিয়ন দলের মতোই ঘুরে দাঁড়াবে বলে নিশ্চিত অরুণ। তিনি বলেন, সব দল ভালো ব্যাট করছে। বোলিং করছে। প্রতিটি দলেই ভালো ভারসাম্য রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভাল খেলে যারা তা নিজেদের দিতে ছিনিয়ে আনতে পারবে তারাই ম্যাচ জিতবে। গেমপ্ল্যান একটাই, ম্যাচ জেতা। ২০২৩ সাল থেকে এখানে ১টি টি২০ আন্তর্জাতিক ও চারটি আইপিএল ম্যাচ হয়েছে। সামগ্রিকভাবে পাঁচটি টি২০-র পরিসংখ্যান অনুযায়ী, এই স্টেডিয়ামে প্রথম ইনিংসে গড় স্কোর ১৯৮। পেসার ও স্পিনাররা প্রায় সমান সাফল্য পেয়েছেন। তাি আজকের ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।

 

spot_img

Related articles

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...