Tuesday, March 17, 2026

রবীন্দ্রভারতীতে তিনদিন ধরে বিক্ষোভ চলছে, পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য

Date:

Share post:

গত তিনদিন ধরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসের (Rabindra Bharati University) বাইরে তৃণমূলপন্থী ছা্ত্র সংগঠনের জমায়েত বিক্ষোভ চলছে। হাইকোর্টের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।দুদিন উপাচার্য না এলেও, বুধবার পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ে ঢোকেন রাজ্যপাল নিযুক্ত অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়।

স্থায়ী উপাচার্য এবং রেজিস্ট্রারের দাবিতে সোমবার থেকে তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের বিক্ষোভে সরগরম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস। গতকাল বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখায় তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতি। উপাচার্যর ঘরে তালা ঝুলিয়ে দেন তৃণমূলপন্থী ওই সংগঠন। বিচারপতি বিশ্বজিৎ বসু গিরিশ পার্ক থানার পুলিশকে নির্দেশ দেন, জোড়াসাঁকো ক্যাম্পাসে যেন বিনা বাধায় ঢুকতে পারেন উপাচার্য।

প্রসঙ্গত, কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন তার বিরুদ্ধেও বিক্ষোভ দেখায় তৃণমূলের ছাত্র এবং অধ্যাপক সংগঠন। তারা দাবি করে, সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় কাজ চালিয়ে যাচ্ছেন। বিভিন্নভাবে বিশ্ববিদ্য়ালয়ের কাজকর্মে শৃঙ্খলা নষ্ট করছেন।

সোমবার থেকে স্লোগান-বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্য়াম্পাস চত্বর। ভারপ্রাপ্ত উপাচার্যের বিরুদ্ধে প্ল্য়াকার্ড হাতে, একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের অধ্য়াপক সংগঠন ওয়েবকুপার সদস্যরা।

বুধবার সকাল থেকেও ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ, স্লোগানিং চলছে। পড়ুয়াদের পাশাপাশি বিক্ষোভে সামিল হয়েছেন অশিক্ষক কর্মীরাও। রাস্তার উলটো দিকেই প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন আছে। কোনও অশান্তি যাতে না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। যদিও বিক্ষোভকারীদের দাবি, তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন।

 

 

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...