Sunday, February 22, 2026

পেঁয়াজের যোগান বাড়াতে নতুন ৮ টি সংরক্ষণ কেন্দ্র প্রস্তুত রাজ্যে

Date:

Share post:

রাজ্যে পেঁয়াজের যোগান বাড়াতে কৃষি বিপণন দফতর মোট ৩২০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ৮ টি সংরক্ষণ কেন্দ্র তৈরি করেছে। বলাগড়, পোলবা, কালনা-২, পূর্বস্থলি, নওদা, সাগরদিঘি, হাঁসখালি এবং গাজোল ব্লকে এই নতুন কেন্দ্রগুলি তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এগুলির ধারণ ক্ষমতা বাড়িয়ে ৪৮০ মেট্রিক টনে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে কৃষি বিপণন দফতর।

অন্য দিকে, গত বারের ৩৬০০–র সঙ্গে এ বছর চাষিদের বাড়িতে ব্যক্তিগত আরও ১৪০০ পেঁয়াজের গোলা তৈরি হয়েছে। এই ৫০০০ গোলায় ৬০ হাজার মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করা যাবে। ফলে সরকারি এবং ব্যক্তিগত মিলিয়ে প্রায় ৬৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করা যাবে। ফলে পেঁয়াজের জন্যে যেমন ভিন রাজ্যের মুখাপেক্ষী হতে হবে না, তেমনই দামের ফাটকাবাজিও বন্ধ হবে বলে মনে করা হচ্ছে।

এই গুদামগুলিতে রসুনও সংরক্ষণ করা হবে। রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে মানুষের জন্য ন্যায্য মূল্যে পেঁয়াজ সহ অন্যান্য শাকসব্জি – সুনিশ্চিত কার হচ্ছে । সেই লক্ষ্যেই এই উদ্যোগ। ইতিমধ্যে সুফল বাংলার মাধ্যমে কৃষি বিপণন দপ্তর ১৫০০ কুইন্টাল পেঁয়াজ কিনেছে। বাজারে পেঁয়াজের দাম বাড়লে ভিন রাজ্য থেকে কেনা পেঁয়াজ সাধারণের স্বার্থে ভর্তুকি দিয়ে বিক্রি করে সুফল বাংলা।এখন শীতের পেঁয়াজ বাজারে আসছে। সুফল বাংলা সরাসরি সেই পেঁয়াজ চাষিদের থেকে কিনছে। বর্তমানে বাজারে পেঁয়াজের কুইন্টাল–প্রতি পাইকারি দাম ১৬০০-১৮০০ টাকা। আবার রেগুলেটেড মার্কেট কমিটি কুইন্টাল–প্রতি ২২০০ টাকা দরে পেঁয়াজ কিনছে।

পেঁয়াজের সরবরাহ থাকলে অসাধু ব্যবসায়ীরা মজুত রেখে চড়া দামে বেচতে পারবেন না। কৃষি বিপণন দপ্তর জানাচ্ছে, কেউ ব্যক্তিগত ভাবে পেঁয়াজের সংরক্ষণাগার তৈরি করলে দপ্তর ৫০ শতাংশ (৫ লক্ষ টাকা পর্যন্ত) ভর্তুকি দেবে। অন্য ফসলের মতো পেঁয়াজ হিমঘরে রাখা যায় না। মূলত শুষ্ক আবহাওয়ায় পেঁয়াজ সংরক্ষণ করতে হয়। মাটি বা অন্য কিছুর সংস্পর্ষে না এলে এ ভাবে পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা যায়।

 

spot_img

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...

ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের ৩ হাজারের প্রতিশ্রুতি! ভিডিও তুলে কটাক্ষ কুণালের

বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সম্মানের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের শক্তিতে বলিয়ান হয়েই...

ঝাঁটা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান! কাঁথিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে প্রচারে গিয়ে বিক্ষোভের (Kanthi Protest) মুখে পড়লেন উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা।...