Saturday, April 4, 2026

মাদকাসক্ত সাহিলের বহু মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, নাতির-কাণ্ডে হতাশ ঠাকুমা

Date:

Share post:

মীরাটের হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। যেভাবে প্রেমিক সাহিলের(sahil) সঙ্গে ষড়যন্ত্র করে স্বামী সৌরভকে খুন করার পর ১৫ টুকরো করে ড্রামে ভরে দেহাংশ লোপাটের চেষ্টা করা হয়েছে, তা নাড়া দিয়ে গিয়েছে গোটা দেশকে। তবে যত দিন যাচ্ছে, ততই নানান নতুন তথ্য সামনে আসছে। যেমন, ধৃত সাহিলকে  নিয়ে ফের আর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। সাহিলের ঠাকুমা দাবি করলেন, মাদকের নেশা তো ছিলই, বহু মহিলার সঙ্গে সম্পর্ক ছিল সাহিলের।মাদকের নেশাতেই এমন কাণ্ড ঘটিয়েছে হয়তো, হতাশার সুর ঠাকুমার গলায়।গ্রেফতারির পর মুসকান রাস্তোগীর(muskan rastogi) বাড়ির লোকজন তার সঙ্গে দেখা করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এমনকী, সাহিলের পরিবারের কেউও তার গ্রেফতার হওয়ার পর তার সঙ্গে দেখা করতে আসেনি। একমাত্র বুধবার মীরাটের জেলে সাহিলের সঙ্গে দেখা করতে আসেন তার অশীতিপর ঠাকুমা।

তিনি জানান, নাতির জন্য কিছু পোশাক এবং খাবার নিয়ে এসেছেন। একই সঙ্গে মৃত সৌরভ রাস্তোগীর জন্য তার গলায় হতাশার সুর। বৃদ্ধা জানান, বুলন্দ শহরের বাড়িতে তার সঙ্গে থাকত সাহিল।বছরখানেক আগে সাহিলের মা মারা গিয়েছেন। তার বাবা নয়ডায় থাকেন। তিনি এক বা দুই মাস অন্তর বুলন্দশহরের বাড়িতে  আসতেন।

বৃদ্ধা আরও জানান, সৌরভ হত্যাকাণ্ডে সাহিল গ্রেফতার হওয়ার পর, তার বাবা আর বুলন্দশহর মুখো হননি। তবে সাহিল যে সবসময় নেশা করে থাকত, তা বৃদ্ধা স্বীকার করেছেন।তিনি বলেন, সাহিলকে মাদকের পাশাপাশি মহিলার নেশাও পেয়ে বসেছিল।

মীরাটের(mirat) জেল সুপার বীরেশ রাজ শর্মা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী সাহিলের সঙ্গে ঠাকুমাকে দেখা করতে দেওয়া হয়েছে। তবে সাহিলের সঙ্গে জেলের ভেতরে দুর্ব্যবহার করার যে অভিযোগ উঠেছে, তা তিনি মানতে চাননি। ১০ দিন পর জেলের ভিতর কোনও কাজে নিযুক্ত করা হবে সাহিলকে।এদিকে মুসকান সরকারি আইনজীবী চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...