Sunday, June 28, 2026

ছাত্র সংসদ ভোট: রাজ্যের অবস্থান জানাতে তিন সপ্তাহ সময় দিল হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

Date:

Share post:

কলেজে ছাত্র সংসদ ভোট নিয়ে রাজ্যের অবস্থান জানাতে তিন সপ্তাহ সময় দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার, রাজ্য সরকার ও উচ্চ শিক্ষা দফতরের থেকে হলফনামা তলব করেছে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। ছাত্র নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কী পদক্ষেপ করা হবে তা তিন সপ্তাহের মধ্যে জানাতে হবে প্রধান বিচারপতি শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের বেঞ্চকে।

রাজ্যের সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে (College-University) ২০১৩ থেকে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ। নির্বাচনের দাবি জানিয়ে হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীর আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় এদিন শুনানিতে জানান, নিয়মে বলা রয়েছে নিয়মিত ছাত্র নির্বাচন করাতে হবে। কিন্তু অনেক বছর ধরে তা হচ্ছে না। পাল্টা রাজ্যের আইনজীবী জানান, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় নির্বাচন করার সমস্যা দেখা দিয়েছে।
আরও খবরমঙ্গল শোভাযাত্রাও হাইজ্যাক করেছে ইউনুস সরকার, প্রতিবাদে গর্জে উঠলেন বাংলাদেশের চারুকলার শিক্ষার্থীরা

দু-পক্ষের বক্তব্য শোনার প্রধান বিচারপতি রাজ্যের পক্ষের আইনজীবীকে বলেন, নির্দিষ্ট অবস্থান নিন। নির্বাচন করায় পড়ুয়াদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। সূত্রের খবর, এ বিষয়ে রাজ্যের পক্ষ থেকে তিন মাস সময় চাওয়া হয়েছিল। কিন্তু সেই আবেদন খারিজ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানায়, তিনমাস নয়, তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে হবে কখন কীভাবে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন করানো হবে।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...