Monday, June 8, 2026

মার্কিন রাজকোষ ভরাতে বিদেশি গাড়িতে ২৫ শতাংশ শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প

Date:

Share post:

ক্ষমতায় আসার পর থেকে বাণিজ্য নীতিতে একের পর এক পরিবর্তন করে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার আমেরিকায় (USA) আমদানি হওয়া সমস্ত গাড়িতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চলেছে মার্কিন প্রশাসন। আগামী এপ্রিলের দ্বিতীয় দিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে। যদিও প্রেসিডেন্টের (US President) নয়া শুল্ক নীতিতে অখুশি সে দেশেরই ব্যবসায়ীদের একটা বড় অংশ।

প্রেসিডেন্টের সিংহাসনে বসার পর থেকেই সবার আগে আগ্রাসী শুল্ক নীতিতে একের পর এক দেশকে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প (Donald Trump)। গত ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের মুখে আমদানিকৃত গাড়ির ক্ষেত্রে শুল্ক চাপানোর কথা শোনা গিয়েছিল। এই এপ্রিল থেকেই সেটা কার্যকরী হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারতে চান প্রেসিডেন্ট। একদিকে যেমন কোষাগারে অতিরিক্ত দশ হাজার কোটি ঢুকবে, আবার অন্যদিকে সেদেশে গাড়ি উৎপাদনের প্রবণতা এবং সংখ্যা দুটোই বাড়বে। যদিও বণিক মহলের একাংশ মনে করছেন আচমকা এই পরিবর্তনের বড় প্রভাব পড়বে মার্কিন অর্থনীতিতে। তাঁদের কথা অনুযায়ী, এভাবে দুম করে গাড়ির উৎপাদন বাড়ানো সম্ভব নয়। তাই বড় ক্ষতির আশঙ্কায় অনেকেই পিছিয়ে আসতে চাইবেন। যদিও তাতে ট্রাম্পের সিদ্ধান্তের কোনও নড়চড় হবে না। আগামী ২ এপ্রিল, ২০২৫ থেকে আমদানিকৃত গাড়ির উপরে পঁচিশ শতাংশ শুল্ক পাকাপাকি ভাবেই বসনো হচ্ছে বলেই নিশ্চিত খবর মিলেছে।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...