Monday, June 8, 2026

পরপর ছুটিতে অর্থবর্ষের সমাপ্তি সমস্যায়, শনিবার আর্থিক লেনদেনের বিজ্ঞপ্তি জারি

Date:

Share post:

আগামী ৩১ মার্চ রাজ্য সরকারের অর্থবর্ষের সমাপ্তির দিন। কিন্তু বেশ কিছু সরকারি ছুটি সমস্যা তৈরি করছে। প্রথমত, বৃহস্পতিবার হরিচাঁদ ঠাকুরের জন্মদিন। সেই কারণে রাজ্য সরকার ওইদিন ছুটি দিয়েছে। তাই শুক্রবার সব সরকারি দফতর খোলা থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু সমস্যা তৈরি হয়েছে শনি-রবিবারের ছুটির সঙ্গে সোমবার ও মঙ্গলবার ঈদ উৎসবের ছুটি আছে। তাই অর্থবর্ষের সমস্ত কাজ শেষ করতে শনিবারও সব দফতরে কাজ হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্ত কাজ ২৯ মার্চ করতে হবে। যদিও অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে বিষয়টি মোটেই নতুন নয়।বিগত কয়েক বছর ধরে অনলাইনে সমস্ত আর্থিক লেনদেনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তাই কোনও সরকারি আধিকারিক বা কর্মচারী ওইদিন ছুটি নিতে পারবেন না।জানানো হয়েছে, অনলাইনে ৩১ মার্চ রাত বারোটা পর্যন্ত এই আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় কাজ করা যাবে।আর অফলাইনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শুক্রবার বিকেল চারটের মধ্যে যাবতীয় আর্থিক লেনদেনের কাজ করে নিতে হবে।

এরই পাশাপাশি, সোমবার এবং মঙ্গলবার ঈদের ছুটি থাকায় নতুন অর্থবছর শুরু হবে ২ এপ্রিল থেকে। পরপর এতগুলি ছুটি থাকায় শনিবার দিনও কাজ করার নির্দেশ জারি করেছে অর্থ দফতর।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...