Monday, June 8, 2026

জঞ্জাল যন্ত্রণা থেকে মুক্তি হাওড়াবাসীর, বেলগাছিয়ার আবর্জনা সরছে কলকাতার ধাপায়

Date:

Share post:

হাওড়ার বেলগাছিয়ার (Belghachia, Howrah) ভাগাড় থেকে কমছে আবর্জনার স্তূপ। ধসের জেরে বহু পরিবারকে ঘর ছাড়া হতে হয়েছে। এখনও চোখে মুখে আতঙ্ক এলাকাবাসীর। এসবের মাঝেই বিশেষজ্ঞদের সাথে কথা বলে হাওড়া জেলা প্রশাসনের তরফে জঞ্জাল অন্যত্র সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার থেকেই সেই কাজ শুরুও হয়েছে। আপাতত হাওড়ার জঞ্জাল নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার ধাপায় (Howrah garbage removed from the site to Kolkata Dhapa)। পাশাপাশি ভাগাড়ে ধসের জেরে ঘরছাড়া ২৬০টি পরিবারকে আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়ি করে দেওয়া হবে। এদিন ৬০টি অতি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ১৫ হাজার এবং তুলনায় অল্প ক্ষতিগ্রস্ত ১১৩টি পরিবারের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবারই রাজ্যের পুর নগরোন্নয়ন দফতরের সঙ্গে আর একপ্রস্ত বৈঠকে বসবেন হাওড়া পুরসভার (Howrah Municipal Corporation) দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। যতদিন না গৃহহীনদের মাথার উপরে পাকা ছাদ করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে ততদিন অস্থায়ী বাসস্থান হিসাবে একটি স্কুলবাড়ি এবং কন্টেনারের বন্দোবস্ত করেছে প্রশাসন। কিন্তু বাসিন্দারা বলছেন তাঁরা ঘর চান, যাযাবরের মতো জীবন যাপন করতে রাজি নন। তবে ওই এলাকায় স্থায়ী নির্মাণকাজ শুরুর আগে ‘সয়েল টেস্ট’ (Soil Test) করে নিতে চাইছে প্রশাসন। সে ক্ষেত্রে এলাকাটির মাটি নির্মাণকাজের ভার বহন করতে কতটা সক্ষম তার একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তাই তাড়াহুড়ো না করে পরিকল্পনামাফিক কাজ এগোতে চাইছেন ইঞ্জিনিয়াররা। ধস-পরবর্তী পরিস্থিতিতে বেলগাছিয়া ভাগাড়ে আপাতত ময়লা ফেলা হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, রোজকার জঞ্জাল শিবপুরের (Shibpur) আড়ুপাড়ায় ফেলা হবে। কিন্তু তা করতে গিয়ে বুধবার বাধার মুখে পড়তে হয় পুর প্রশাসনকে। এরপরই পরিকল্পনা বদল করে হাওড়ার আবর্জনা আপাতত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার ধাপায়। বুধবারের বৃহস্পতিবার সকাল থেকেও সেই কাজ শুরু হয়ে যায়।

 

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...