Monday, June 8, 2026

আইপিএল-এ প্রথম জয়, জয়ের জন্য কাদের কৃতিত্ব দিলেন নাইট অধিনায়ক ?

Date:

Share post:

গতকাল ২০২৫ আইপিএল-এ প্রথম জয় পায় কলকাতা নাইট রাইডার্স । রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে চলতি আইপিএল-এ প্রথম জয় তুলে নেয় কেকেআর। আর দলের এই জয়ের জন্য বোলারদের কৃতিত্ব দিলেন নাইট অধিনায়ক অজিঙ্কে রাহানে।

ম্যাচ শেষে রাহানে বলেন, “ পাওয়ার প্লের প্রথম ছ’ওভার আমরা বেশ ভাল বল করেছি। গোটা দুয়েক উইকেটও নিতে পেরেছি আমরা। তারপর গুরুত্বপূর্ণ মাঝের ওভারগুলোয় আমাদের দুই স্পিনার বেশ ভাল বল করল। সুনীল নারিন খেলতে পারেনি। মইন আলি সুযোগ দারুণ ভাবে কাজে লাগাল। বরুণ চক্রবর্তীও প্রত্যাশামতো বল করেছে।“ এখানেই না থেমে রাহানে আরও বলেন, “ এই ধরনের ক্রিকেটে ভয়ডরহীন খেলা গুরুত্বপূর্ণ। আগ্রাসী ব্যাটিং প্রয়োজন। তবে আসল কৃতিত্ব আমাদের বোলারদেরই। সব সময় উইকেট নেওয়ার চেষ্টা করেছে আমাদের বোলারেরা। মার খাওয়ার ভয়ে রক্ষণাত্মক বল করেনি। পরিকল্পনা অনুযায়ী উইকেট তুলে নিয়েছে মইন। ওকে আমরা ব্যাটিংয়ের ক্ষেত্রেও সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে ওপেন করতে পাঠিয়েছিলাম। ব্যাট হাতে হয়তো তেমন কিছু করতে পারেনি। তবে বল হাতে দুর্দান্ত পারফর্ম করল।“

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ১৫১ রান করে রাজস্থান রয়্যালস। জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় কেকেআর। নাইটদের হয়ে দুরন্ত ইনিংস খেলে কুইন্টন ডি’কক। ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি।

আরও পড়ুন- তাঁর দাপুটে ব্যাটিং-এই প্রথম জয় কলকাতার, নাইটদের হয়ে দুরন্ত ইনিংস খেলে কী বললেন ডি’কক?

Related articles

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...