Wednesday, June 24, 2026

পিকআপ ভ্যান কন্টেনারের সংঘর্ষ, জলপাইগুড়ির তিস্তা সেতুতে দুর্ঘটনায় তীব্র যানজট

Date:

Share post:

বৃহস্পতিবার ভোরে জলপাইগুড়ির তিস্তা সেতুতে (Teesta Bridge Accident) পথদুর্ঘটনা। পিকআপ ভ্যানের সঙ্গে একটি কন্টেনারের সংঘর্ষের জেরে দুটি গাড়ি চরম ক্ষতিগ্রস্ত বলে জানা গেছে। হতাহতের কোনও খবর না মিললেও দুর্ঘটনার জেরে প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা জুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে যাতে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

গত কয়েকদিন ধরেই তিস্তা ব্রিজে মেরামতির কাজ চলছে। তার উপর এদিন ভোর রাতে গাড়ি দুর্ঘটনার ফলে রাস্তার অনেকটা অংশ আটকে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কন্টেনার এবং পিকআপ ভ্যান সরানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই জলপাইগুড়ি ৩১ টি জাতীয় সড়কের (NH31D) তীব্র যানজটে নাকাল যাত্রীরা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...