Saturday, April 4, 2026

১০ মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প মায়ানমারে, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বহুতল

Date:

Share post:

ঘড়ির কাঁটায় সকাল ১১:৫০ মিনিট, আচমকাই কেঁপে উঠল মায়ানমার (Myanmar Earthquake), চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বহুতল। আতঙ্কের ঘোর কাটিয়ে ওঠার আগেই দশ মিনিটের মাথায় ফের কম্পন। রিখটার স্কেলে প্রথম কম্পনের তীব্রতা ছিল ৭.৭ দ্বিতীয়বারে হল ৭.১। জাতীয় ভূকম্পন কেন্দ্রের (NCS) মতে, এর উৎপত্তিস্থল মায়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে। একের পর এক আফটার শকে বিধ্বস্ত ব্যাংকক। বহু প্রাণহানির আশঙ্কা প্রশাসনের। ভূমিকম্পের প্রভাব পড়ল ভারত, চিন, বাংলাদেশ, লাওস, থাইল্যান্ডেও। কেঁপে উঠলো কলকাতাসহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা।

বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীর ক্রমাগত প্লেট টেকটোনিক মুভমেন্টেের (ফলে একের পর এক ঝটকা অনুভব হচ্ছে৷ শুক্রবার মায়ানমারে যে কম্পন অনুভূত হয়েছে তার উৎসস্থল মাটি থেকে খুব একটা গভীর নয় যে কারণে তীব্রতা এত বেশি বলে অনুমান। চোখের সামনে যেভাবে একের পর এক বহুতল ধূলির সব হয়ে গেছে তাতে রীতিমতো আতঙ্কিত সাগাইং, এলাকার বাসিন্দারা। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে।NCS জানিয়েছে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমারের বার্মার ১২ কিলোমিটার উত্তরে আর দ্বিতীয়টির উৎপত্তি হয় মায়ানমারের লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে। কম্পন এর তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় ৭০০ কিলোমিটার দূরে রাজধানী ব্যাংককের একাধিক শপিংমল, হোটেল, রেস্তোরাঁ কেঁপে ওঠে, খেলনা বাড়ির মত ভেঙে পড়েছে নির্মীয়মান বহুতল। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...