Friday, April 3, 2026

চার সন্তানের গলার নলি কেটে খুন, নৃশংস কাণ্ডের পর আত্মহত্যা উত্তরপ্রদেশের যুবকের

Date:

Share post:

মানসিক চাপ শেষ করে দিল একটা গোটা পরিবারকে! নিজের সন্তানদের গলার নলি কেটে খুন করতে এতোটুকু হাত কাঁপল না উত্তরপ্রদেশের শাহজাহানপুরের (Shahjahanpur , UP) ৩৬ বছর বয়সী রাজীব কুমারের (Rajiv Kumar)। পরে অবশ্য গলায় ফাঁস লাগিয়ে তিনি নিজেও আত্মহত্যা করেন। যোগী রাজ্যের এই ঘটনায় স্তম্ভিত সকলেই। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে বুধবার রাতের পর থেকে রাজীব এবং তাঁর সন্তানদের আর দেখা যায়নি। বৃহস্পতিবার সকালে যুবকের বাবা ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ করেন। পরে ছাদ বেয়ে ঘরে ঢুকে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান। তিনি নিজেই গোটা বিষয়টি সকলকে জানান এবং পুলিশের খবর দেওয়া হয়। পুলিশের অনুমান স্মৃতি (১২), কীর্তি (৯), প্রগতি (৭) এবং ছেলে ঋষভকে (৫) ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। খুনের আগে রাজীব একটি শিরীষকাগজ ব্যবহার করে অস্ত্র ধারালো করেছিলেন। এই দুটো জিনিসই ঘটনার সল থেকে উদ্ধার করেছে পুলিশ। অফিসাররা জানিয়েছেন, এখনও খুনের প্রকৃত কারণ জানা যায়নি। মানসিক অস্থিরতা নাকি অন্য কোনও কারণ, তা জানতে তদন্ত চলছে। ঘটনার দিন রাজীবের স্ত্রী বাড়িতে ছিলেন না। স্বামী – সন্তানের মৃত্যুতে শোকাহত তিনি। মর্মান্তিক ঘটনা এখনও বিশ্বাস করে উঠতে পারছে না গ্রামবাসী।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...