Sunday, June 28, 2026

ফের সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের, ২ শতাংশ বাড়ল DA

Date:

Share post:

সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর নিয়ে এল দেশের কেন্দ্রীয় সরকার। আরও বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ। ইতিমধ্যেই এই বিষয়ে অনুমোদনও দেওয়া হয়েছে। ফলে, বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের প্রাপ্য ডিয়ারনেস অ্যালাওয়েন্সের সুবিধা। কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet) –এর পক্ষ থেকে শুক্রবার কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য ২ শতাংশ ডিএ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এই অনুমোদনটি বাস্তবায়িত হলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের প্রাপ্য DA –এর পরিমাণ দাঁড়াবে ৫৫ শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ-র পরিমাণ রয়েছে ৫৩ শতাংশ। অষ্টম বেতন কমিশনের আগে এই ডিএ বৃদ্ধি করা হতে চলেছে বলে প্রত্যাশা করা হচ্ছে। ফলে, কিছু সময় পরেই এ বিষয়ে সবুজ সংকেত পেতে পারেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। বাড়তে থাকা মুদ্রাস্ফীতির চাপের মধ্যে এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত ব্যক্তিদের বড় স্বস্তি দেবে বলে অনুমান করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে একাধিক পণ্যের উচ্চ মূল্যের কারণে বেতনভোগী ব্যক্তিদের পকেটে চাপ বৃদ্ধি পেয়েছে।

প্রসঙ্গত, এর আগে শেষবার ২০২৪ সালের জুলাই মাসে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ডিয়ারনেস অ্যালয়েন্স (DA) বৃদ্ধি করা হয়েছিল। সেই সময় কেন্দ্রীয় সরকারের কর্মীদের প্রাপ্য ডিএর পরিমাণকে ৫০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫৩ শতাংশ করা হয়। অর্থাৎ, গত বছরেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য 3 শতাংশ ডিএ বৃদ্ধির পথে হেঁটেছে সরকার। এবার পুনরায় ২ শতাংশ ডিএ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...