Monday, April 6, 2026

‘ব্যাটারদের জন্য একাধিক পুরস্কার, বোলারদের জন্য নেই’, আরসিবির বিরুদ্ধে নামার আগে বললেন অশ্বিন

Date:

Share post:

আজ আইপিএল-এ মহারণ। মুখোমুখি চেন্নাই সুপার কিংস-রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। তবে তার আগে চিন্তিত রবিচন্দ্রন অশ্বিন। চলতি আইপিএল-এ উঠছে রানের পাহাড়। প্রশংসা কুড়াচ্ছেন ব্যাটাররা। এমনকি পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পুরস্কারের তালিকায় মূলত ব্যাটারদের নামই থাকে। আর এতেই চিন্তিত অশ্বিন। বললেন, এমন চলতে থাকলে একদিন বোলাররা বল নিয়ে মাঠের বাইরে দৌড়ে পালাবে।

অশ্বিন নিজের ইউটিউব চ্যানালে এই নিয়ে বলেন, “ আইপিএলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্তত ১০টা পুরস্কার থাকে। তার মানে ২২ জনের মধ্যে ৫০ শতাংশ ক্রিকেটারই পুরস্কার পেতে পারে। কিন্তু কেউ যদি ভালো বল করে বা ভালো ওভার করে, তার জন্য কোনও পুরস্কার নেই। ব্যাটারদের জন্য সুপার স্ট্রাইকার, সুপার চার, সুপার ছয়, তিনটি পুরস্কার এমনিই আছে। কোনও সুপার বল তো সেখানে নেই। এক সময় দ্রুততম বলের পুরস্কার ছিল। যদি কেউ সেই বলে ছয়ও খেত, তাহলেও তাঁকে পুরস্কার দেওয়া হত।“

এখানেই না থেমে অশ্বিন আরও বলেন, “ সেই সময় খুব বেশি দূরে নেই যে, বোলাররা বল নিয়ে মাঠের বাইরে দৌড়ে পালাবে। যদি আমি বলই না করি, তাহলে মারবে কীভাবে?”

আরও পড়ুন- আজ আইপিএল-এ মহারণ, মুখোমুখি CSK-RCB , অনন্য নজিরের সামনে বিরাট

 

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...