Friday, April 3, 2026

খরা কাটালো আরসিবি, চেন্নাইয়ের ঘরের মাঠে চেন্নাইকে হারাল বিরাটরা

Date:

Share post:

আইপিএল-এ দ্বিতীয় জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের। এদিন আইপিএল-এর মহারণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারাল ৫০ রানে। এই জয়ের ফলে এদিন চেন্নাইয়ের মাঠে ১৭ বছর পর সিএসকে হারাল আরসিবি। বেঙ্গালোরের হয়ে ব্যাট হাতে দাপট অধিনায়ক রজত পতিদারের। ৫১ রান করেন তিনি।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৬ করে আরসিবি। বেঙ্গালোরের হয়ে ব্যাট হাতে দাপট দেখান অধিনায়ক রজত পতিদার । ৫১ রান করেন তিনি। ৩২ রান করেন হিল সল্ট । ৩১ রান করেন বিরাট কোহলি। ২৭ রান করেন পাড্ডিকাল। চেন্নাইয়ের হয়ে তিন উইকেট নুর আহমেদের। ২ উইকেট পথিরানার। একটি করে উইকেট খলিল আহমেদ এবং অশ্বিনের।

জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় চেন্নাই। চেন্নাইয়ের হয়ে ৪১ রান করেন রাচিন রাবীন্দ্র। শূন্যরানে আউট হন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। ৮ রান করেন সাম কুরান। ৩০ রানে অপরাজিত ধোনি। আরসিবির হয়ে তিন উইকেট নেন হ্যাজলউড। ২টি করে উইকেট নেন যশ দয়াল এবং লিভিংস্টোন। একটি উইকেট ভুবনেশ্বর কুমারের ।

আরও পড়ুন- জল্পনার অবসান, ইডেনেই হচ্ছে কলকাতা-লখনউ ম্যাচ, বদল হল দিন, কবে মুখোমুখি হচ্ছে KKR-LSG?

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...