Sunday, June 28, 2026

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তামিম, কবে নামবেন মাঠে ?

Date:

Share post:

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম। বসানো হয়েছে স্টেন্টও। তবে এখন তিনি সুস্থ। চার দিন পর বাড়ি ফিরলেন বাংলাদেশ ক্রিকেটার। আগামী তিন মাস বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তামিমকে। তবে কবে মাঠে ফিরবেন তিনি , তা এখনও জানান হয়নি।

এদিন তামিমের চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার বলেন, “তামিমের শারীরিক অবস্থা দেখার পর আমরা হাসপাতাল থেকে ছাড়ার অনুমতি দিয়েছি। আপাতত রিহ্যাব চলবে তামিমের। জীবনযাত্রার ধরন পাল্টাতে হবে। আশা করি দ্রুত ক্রিকেটে ফিরতে পারবে তামিম।“

এদিকে তামিমের ভাই নাফিস ইকবাল বাংলাদেশের সংবাদমাধ্যমকে বাড়ি ফেরার খবর নিশ্চিত করেছেন। গত সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মহামেডান স্পোর্টিংয়ের হয়ে নেমেছিলেন তামিম। মহামেডান কে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। তবে সোমবার টসের পর বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছু ঘণ্টা তাঁর জ্ঞান ছিল না। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে। অ্যাঞ্জিয়োগ্রাম করানো হয়। তাঁর হৃদ্‌যন্ত্রে ব্লক পাওয়া যায়। তাই তামিমের হৃদ্‌যন্ত্রে স্টেন্ট বসানো হয়।

আরও পড়ুন- ‘ব্যাটারদের জন্য একাধিক পুরস্কার, বোলারদের জন্য নেই’, আরসিবির বিরুদ্ধে নামার আগে বললেন অশ্বিন

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...