Saturday, April 4, 2026

উর্ধ্বমুখী পারদ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়ছে অস্বস্তি

Date:

Share post:

মার্চেই চল্লিশের কাছাকাছি পৌঁছে যেতে পারে পারদ, এমন আশঙ্কা করা হয়েছিল। পূর্বাভাস সত্যি করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়ছে গরম। বসন্তের শেষ লগ্নে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কার্যত ভরা গ্রীষ্মের অনুভূতি। দক্ষিণবঙ্গে (South Bengal weather) বৃষ্টির নাম গন্ধ নেই। পশ্চিমের জেলায় লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। উত্তরে হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, জানালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

হাওয়া অফিসের (Weather Department) অনুমান, উইকেন্ডে কলকাতায় ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। আগামী তিন দিনে ৪-৫ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পরিস্থিতি রয়েছে, ফলে ইদে চরম গরম থাকবে। শুক্র- শনিতে উত্তরের পার্বত্য অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে।কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...