Thursday, June 25, 2026

লন্ডন সফর সেরে আজই কলকাতার উদ্দেশে রওনা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

ব্রিটেনের মাটিতে বাংলার নারী ক্ষমতায়নের কথা তুলে ধরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (University of Oxford) মঞ্চে পরিবর্তিত পশ্চিমবঙ্গের ছবি দেখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার কেলগ কলেজের প্রেক্ষাগৃহ ‘দ্য হাব’-এ বক্তৃতা করেছেন তিনি। পরে অক্সফোর্ডের ভারত বিষয়ক ফ্যাকাল্টির ২৫ জন ছাত্রছাত্রী এবং গবেষকের সঙ্গে একান্ত বৈঠকও সেরেছেন। এরপর শুক্রবার লন্ডন সফর শেষে কলকাতার উদ্দেশে রওনা দেবেন মমতা। রাত দশটা নাগাদ হিথরো বিমানবন্দর থেকে উড়বে তাঁর ফ্লাইট। কলকাতায় (Kolkata) পৌঁছবেন শনিবার সন্ধ্যায়।

 

সামাজিক প্রকল্প থেকে নারী শিক্ষার উন্নয়নে বাংলার মুখ্যমন্ত্রীর পদক্ষেপের কথা তাঁর মুখ থেকে শুনে বিস্মিত অক্সফোর্ডের শ্রোতারা। দেশের মধ্যে বাংলা মাথা উঁচু করে দাঁড়িয়ে সারা বিশ্বের নজর কেড়েছে। নেপথ্যে রয়েছে মমতা সরকারের একাধিক ইতিবাচক পদক্ষেপ। পরিসংখ্যান দিয়ে লন্ডনের মাটিতে দাঁড়িয়ে বাংলার উন্নতির ছবিটা তুলে ধরেছেন এ রাজ্যের প্রশাসনিক প্রধান। বাম অতিবাম বিজেপিরা পরিকল্পিত চক্রান্ত করেও আটকাতে পারেনি তাঁকে। লন্ডনের ঐতিহ্যবাহী প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় হাসিমুখে একের পর এক বাউন্সার সামলে স্টেপ আউট করে ছক্কা হাঁকিয়েছেন মমতা। বানচাল হয়েছে বিরোধীদের ষড়যন্ত্র। পাশাপাশি একাধিক শিল্প বৈঠক থেকে শুরু করে কলকাতার মাটিতে অক্সফোর্ডের ক্যাম্পাস গড়ে তোলার অনুরোধটাও জানিয়ে এসেছেন ব্রিটিশ ভূমিতে। তাঁর ব্যবহার মন ছুঁয়েছে ইংরেজ পড়ুয়াদের। এবার রাজ্যে ফেরার পালা। বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর কর্মদক্ষতা, সৃজনশীলতা এবং অফুরান এনার্জির প্রশংসায় পঞ্চমুখ অক্সফোর্ড।

 

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...