Saturday, May 30, 2026

রাস্তায় বসে নামাজ নয়, ইদের আগেই যোগীরাজ্যে পুলিশি হুঁশিয়ারি!

Date:

Share post:

আইনশৃঙ্খলা দোহাই দিয়ে সংখ্যালঘু হেনস্থার চেষ্টা উত্তরপ্রদেশে (Uttarpradesh)! বিজেপি (BJP) শাসিত রাজ্যে এবার মুসলিম ধর্মাবলম্বীদের জন্য কড়া নির্দেশ পুলিশের। রমজান মাসে রাস্তায় বসে নামাজ নয়, এমনকি ইদের (Eid) দিনেও এই নিয়ম মানা বাধ্যতামূলক বলে হুঁশিয়ারি দিল উত্তরপ্রদেশ পুলিশ। মিরাটের শীর্ষ পুলিশকর্তা নির্দেশিকা জারি করে জানিয়েছেন, যদি কেউ এই কথা না শোনেন সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এমনকি পাসপোর্ট বাতিল পর্যন্ত করা হতে পারে।

মিরাট পুলিশের এসপি আয়ুষ বিক্রম সিং (Ayush Vikram Singh) বলছেন, বিনা অনুমতিতে রাস্তায় বসে নামাজ পড়লে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির পাসপোর্ট বা লাইসেন্স বাতিল পর্যন্ত করা হতে পারে। যোগীরাজ্যে এমনিতেই মুসলিমদের উপর নানা ধরনের ফতোয়া জারি করার খবর প্রকাশ্যে আসে। এবার রমজান মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের রাস্তায় নামাজ পড়ার কারণে তীব্র যানজট হচ্ছে বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে। তার সঙ্গে এটাও জানানো হয়েছে আইন শৃঙ্খলার সঙ্গে আপোষ করা যাবে না। জানা যাচ্ছে ইদগাহ এবং মসজিদ থাকা সত্ত্বেও রাস্তায় এভাবে নামাজ পাঠ নিয়ে মিরাট পুলিশের (Mirat Police) কাছে বিস্তর অভিযোগ জমা পড়ায় নির্দেশিকা জারি করেছে প্রশাসন। যদিও এই ঘটনায় জোরদার হচ্ছে রাজনৈতিক তরজা। অনেকে বলছেন হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে সংখ্যালঘুদের ক্রমাগত হেয় করার প্রচেষ্টায় ব্যস্ত থাকা বিজেপি যে তার ডাবল ইঞ্জিন রাজ্যে মুসলিমদের জন্য কত আজ জারি করবে এ তো জানাই ছিল। অনেকের মতে নির্ধারিত স্থানে প্রার্থনা করা উচিত, তা সে ধর্মেরই মানুষ হোন না কেন। সবমিলিয়ে সরগরম যোগীরাজ্যের রাজনীতি।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...