Wednesday, March 25, 2026

বাড়তে চলেছে এটিএম কার্ডের খরচ! বড় ঘোষণা আরবিআই-এর

Date:

Share post:

মাঝারি ও নিম্ন আয়ের মানুষের জন্য উদ্বেগের খবর। মে মাসের প্রথম দিন থেকেই দেশের সমস্ত এটিএমে টাকার তোলার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হতে চলেছে। ভারতের রিজার্ভ ব্যাংক (আরবিআই) ঘোষণা করেছে, এখন থেকে গ্রাহকদের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে অতিরিক্ত চার্জ গুণতে হবে।

এতদিন পর্যন্ত, নিজের ব্যাঙ্কের এটিএম থেকে পাঁচবার এবং অন্য ব্যাঙ্কের এটিএম থেকে তিনবার বিনামূল্যে টাকা তোলার সুবিধা ছিল। তবে, মে মাসের ১ তারিখ থেকে এই সীমা অতিক্রম করলে গ্রাহককে অতিরিক্ত ২ টাকা থেকে শুরু করে ২৩ টাকা পর্যন্ত খরচ করতে হবে। আরবিআই জানিয়েছে, নির্ধারিত সীমা পার হলে প্রতি উত্তোলনের জন্য গ্রাহককে ২৩ টাকা অতিরিক্ত দিতে হবে।

এই নিয়মটি দেশের সকল সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের জন্য এককভাবে কার্যকর হবে। আরবিআইয়ের মতে, ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে এবং নগদ উত্তোলনের পরিমাণ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, অনেকেই আশঙ্কা করছেন যে, এই নতুন নিয়মের ফলে সাধারণ মানুষ বিশেষত মধ্যবিত্তের জন্য সমস্যা তৈরি হবে।

ব্যাংকগুলি জানিয়েছে, এই নিয়মের মাধ্যমে তারা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে উৎসাহিত করতে চায় এবং নগদ লেনদেনের তুলনায় ডিজিটাল লেনদেনকে বেশি জনপ্রিয় করার চেষ্টা করছে।

আরও পড়ুন – অন্তঃসত্ত্বাকে দুবার ফেরালো হাসপাতাল, মধ্যপ্রদেশে পথেই সদ্যোজাতর মৃত্যু!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...