Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইপিএল-এ দ্বিতীয় জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের। এদিন আইপিএল-এর মহারণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারাল ৫০ রানে। এই জয়ের ফলে এদিন চেন্নাইয়ের মাঠে সিএসকে হারাল আরসিবি। বেঙ্গালোরের হয়ে ব্যাট হাতে দাপট অধিনায়ক রজত পতিদারের। ৫১ রান করেন তিনি।

২) জল্পনার অবসান । ইডেনেই হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টের ম্যাচ। তবে পরিবর্তন হয়ে ম্যাচের দিন। প্রথমে ঠিক ছিল ৬ এপ্রিল হবে ওই ম্যাচ। তবে ৬ এপ্রিল নয়, ম্যাচ হবে ৮ এপ্রিল, জানাল বিসিসিআই ।

৩) গত ২০২০-র নভেম্বরে মৃত্যু হয় মারাদোনার। তখন থেকেই অভিযোগ উঠেছিল যে মারাদোনার মৃত্যু স্বাভাবিক নয়। বুয়েনোস আইরেসের একটি আদালতে মারাদোনার মৃত্যুরহস্য নিয়েও চলছে তদন্ত। অভিযুক্তের তালিকায় রয়েছেন সাত জন। আর এবার এল চাঞ্চল্যকর তথ্য । ফরেনসিক বিশেষজ্ঞ মাউরিসিও ক্যাসিনেলি এদিন জানান , মারাদোনা কমপক্ষে ১০ দিন ধরে তাঁর ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। তীব্র যন্ত্রনায় ভুগছিলেন তিনি।

৪) হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম। বসানো হয়েছে স্টেন্টও। তবে এখন তিনি সুস্থ। চার দিন পর বাড়ি ফিরলেন বাংলাদেশ ক্রিকেটার। আগামী তিন মাস বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তামিমকে। তবে কবে মাঠে ফিরবেন তিনি , তা এখনও জানান হয়নি।

৫) গত মঙ্গলবার রাতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচে ব্রাজিলকে ঘরের মাঠে ৪-১ গোলে হারায় আর্জেন্তিনা। তবে চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি । যদিও উরুগুয়ে ও ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট আদায় করে নিয়েছে নীল-সাদার দল। আর ছাড়পত্র পেতেই শুরু হয়ে গিয়েছে একটা চর্চা। মেসি পরের বিশ্বকাপ খেলবেন তো!

আরও পড়ুন- খরা কাটালো আরসিবি, চেন্নাইয়ের ঘরের মাঠে চেন্নাইকে হারাল বিরাটরা

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...