Friday, April 3, 2026

RCB’র বিরুদ্ধে ম্যাচ হারের কারণ হিসাবে পিচকেই কাঠগড়ায় তুললেন CSK অধিনায়ক

Date:

Share post:

দীর্ঘ ১৭ বছরের পর চেন্নাইয়ের মাটিতে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। চেন্নাইকে ৫০ রানে হারয় আরসিবি। আর এই হারের কারণ হিসাবে নিজেদের ঘরের মাঠের পিচকেই কাঠগড়ায় তুললেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। ম্যাচ শেষে জানান, চেন্নাইয়ের এই উইকেট আগে দেখেননি তিনি।

ম্যাচ শেষে রুতুরাজ বলেন, “ উইকেট মন্থর ছিল। বল পড়ে থামছিল। এই ধরনের উইকেটে রান করতে হলে পাওয়ার প্লে ব্যবহার করতে হয়। আমরাও সেটার চেষ্টা করেছিলাম। কিন্তু প্রথম পাঁচ ওভারেই বল থামছিল। কেন জানি না এমনটা হল। চেন্নাইয়ের এই উইকেটে ব্যাট করা সত্যিই খুব কঠিন। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা আরও কঠিন হয়ে গেল। রাহুল ত্রিপাঠী আর আমি নিজেদের পছন্দের শটই খেলেছি। কিন্তু পিচের জন্য ব্যাটে-বলে হয়নি।“ এখানেই না থেমে সিএসকে অধিনায়ক আরও বলেন, “ আমার মনে হয় ১৭০ রান এই উইকেটে তাড়া করা সম্ভব। কিন্তু ২০ রান বেশি দিয়েছি। তার ফলে শুরু থেকেই ব্যাটারদের উপর চাপ ছিল। বেঙ্গালুরু গোটা ইনিংস জুড়ে রান তোলার গতি কমায়নি। শেষ ওভারে অনেক রান হয়েছে। হঠাৎ করে রানটা ১৯০ পেরিয়ে গিয়েছে।“

তবে শুধু পিচ নয়, ফিল্ডিং নিয়েও মুখ খলেন রুতুরাজ। সিএসকে অধিনায়ক বলেন, “ গুরুত্বপূর্ণ সময়ে আমরা ক্যাচ ছেড়েছি। খারাপ ফিল্ডিং করেছি। তার ফলে বেঙ্গালুরুর ব্যাটারদের চাপে রাখতে পারিনি। খারাপ ফিল্ডিংয়ের কারণেই হারতে হল। আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। এরকম ভাবে ক্যাচ ছাড়লে পরেও সমস্যায় পড়ব।“

আরও পড়ুন- আর্জেন্তিনার বিরুদ্ধে হার, চাকরি গেল ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়রের

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...