Saturday, April 4, 2026

আরসিবির বিরুদ্ধে ম্যাচ হারলেও নজির গড়লেন মাহি

Date:

Share post:

গতকাল চেন্নাইয়ের চেন্নাই সুপার কিংসকে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। সিএসকেকে ৫০ রানে হারায় আরসিবি। তবে ম্যাচ হারলেও, এই ম্যাচে খেলতে নেমে নজির গড়েন মহেন্দ্র সিং ধোনি। ন’নম্বরে ব্যাটিং করতে নেমে ৩০ রানে অপরাজিত থাকেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক। এই রান করতেই নজির গড়েন মাহি। আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংসের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়লেন MSD।

এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন সিএসকের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। তবে শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৬ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন ধোনি। আর এই রানের সৌজন্যে রেকর্ড গড়েন মাহি। চেন্নাইয়ের হয়ে এখনও পর্যন্ত ২৩৬টি ম্যাচে ৪৬৯৯ রান করেছেন ধোনি। সেখানে সুরেশ রায়না ১৭৮ ম্যাচে করেছেন ৪৬৮৭ রান । আর গতকাল আরসিবির বিরুদ্ধে ৩০ রান করতেই রায়নাকে টপকে যান ধোনি।

এদিকে সবচেয়ে বেশি রান করার তালিকায় ধোনি এবং রায়নার পরে রয়েছেন ফ্যাফ ডুপ্লেসি। ৯২ ম্যাচে তিনি করেছেন ২৭২১ রান। এরপরই রয়েছেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড । এখনও পর্যন্ত ৬৮ ম্যাচে করেছেন ২৪৩৩ রান। রবীন্দ্র জাডেজা এখন পর্যন্ত ১৭৪ ম্যাচে করেছেন ১৯৩৯ রান।

২০০৮ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। মাঝে চেন্নাই দু’বছরের জন্য নির্বাসিত ছিল। সেই সময় ধোনি খেলেছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...