Wednesday, June 24, 2026

সাত জেলায় লু সতর্কতা! চৈত্রের চাঁদিফাটা গরমে বাড়ছে অস্বস্তি

Date:

Share post:

সময়ের আগেই চরম গরমে ভরা গ্রীষ্মের মেজাজ দক্ষিণবঙ্গ জুড়ে। এবার একাধিক জেলায় তাপপ্রবাহের সর্তকতা (Heatwave Alert) জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। আগামী ৪-৫ দিনে উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী হবে। তাপপ্রবাহের দাবদাহে পুড়বে মহানগরী, পূর্বাভাস হাওয়া অফিসের। সাত জেলায় লু (Heatwave ) বইতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে আগামী বেশ কয়েকদিন গরমের দাপুটে ব্যাটিং চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের এই সাত জেলায় আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ছুঁয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ২৬.৪ ডিগ্রিতে। সকাল থেকেই চড়া রোদ, যত সময় এগোবে ততই গরম বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

Related articles

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...