Thursday, June 25, 2026

সফল লন্ডন সফর শেষে ঘরে ফেরা- দুবাই পৌঁছলেন মুখ্যমন্ত্রী, সন্ধ্যায় নামবেন কলকাতায়

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

ব্রিটিশ ভূমিতে বাংলার উন্নয়নের কথা তুলে ধরার পর এবার ঘরে ফেরার পালা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee, CM of WB) সফল লন্ডন সফর শেষে শনির সন্ধ্যায় কলকাতায় প্রত্যাবর্তন। এদিন স্থানীয় সময় সকাল আটটা পাঁচ মিনিট নাগাদ দুবাই বিমানবন্দরে (Dubai International Airport) পৌঁছন বাংলার প্রশাসনিক প্রধান। সঙ্গে রয়েছে তাঁর প্রতিনিধি দল। দুবাই বিমানবন্দরে ভূগর্ভস্থ অটোমেটিক ট্রেনে টার্মিনাল বদল মুখ্যমন্ত্রীর, আপাতত দুপুরের বিমানে কলকাতা উড়ানের অপেক্ষা।

টানা ৬ দিন ঠাসা কর্মসূচির পর শুক্রবারই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে পাড়ি দেন মমতা। গত রবিবার (২৩ মার্চ ) দুপুর সাড়ে ১২টা নাগাদ (ভারতীয় সময়) লন্ডনে পৌঁছন মুখ্যমন্ত্রী। সোমবার ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠান, মঙ্গলে ছিল বাণিজ্য সম্মেলন, টেমসের ধারে বুধের প্রাতঃভ্রমণ করার পাশাপাশি সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) সঙ্গে খোশমেজাজে গল্প করতেও দেখা যায় মমতাকে। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (University of Oxford) কেলগ কলেজের ঐতিহাসিক অনুষ্ঠানে বাংলার জনমুখী প্রকল্প থেকে শুরু করে নারী ক্ষমতায়নের বার্তা দেন তিনি। বিশ্বের অন্যতম প্রাচীন শিক্ষাঙ্গনে মুখ্যমন্ত্রীর কথা শোনার জন্য পড়ুয়া এবং প্রবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাম-রামের ষড়যন্ত্র বানচাল করে যে অসামান্য দক্ষতায় মুখ্যমন্ত্রী পরিস্থিতি সামলেছেন তার প্রশংসায় পঞ্চমুখ রাজনৈতিক মহলও। এই সফরের মধ্যেই রাজ্য সরকারি শীর্ষকর্তারা ব্রিটিশ বণিক মহলের সঙ্গে একটি বৈঠক হয়। সেদিকেও নজর রাখেন মমতা। বাণিজ্য সম্মেলনে কলকাতা- লন্ডন সরাসরি উড়ান পরিষেবা চালুর আর্জি জানানোর পাশাপাশি অক্সফোর্ড কর্তৃপক্ষকে মহানগরীতে ক্যাম্পাস তৈরীর অনুরোধ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার ফেরার পালা। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত ১০টা নাগাদ রওনা দেন তিনি। সকালে পৌঁছেছেন দুবাইয়ে, সন্ধ্যা নাগাদ শহরে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...