Tuesday, June 23, 2026

রাম-বামের মিথ্যাচারের পর্দা ফাঁস কুণালের

Date:

Share post:

অক্সফোর্ডের (University of Oxford) কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সভায় গোলমাল পাকানোর চেষ্টা করে বাম-অতিবামরা। কিন্তু মুখ্যমন্ত্রীর সফরের আগে তারাই বলেছিলেন অক্সফোর্ডে নাকি আমন্ত্রণই জানানো হয়নি মমতাকে! তাহলে ওরা বিক্ষোভটা দেখিয়েছেন কোথায়? শনিবার সন্ধেয় লন্ডন থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে প্রশ্ন তুলে রাম-বামের মিথ্যাচারের পর্দা ফাঁস করলেন মুখ্যমন্ত্রী সফরসঙ্গী কুণাল ঘোষ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল বলেন, মুখ্যমন্ত্রী আমন্ত্রণ পাওয়ার পর থেকেই গণশত্রুরা বলতে শুরু করে অক্সফোর্ড থেকে আমন্ত্রণ জানানোই হয়নি। আবার অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন গোলমাল পাকানোর চেষ্টা করে তারা বলে, অক্সফোর্ডের ভাষণে প্রতিবাদ! তাহলে নিজেরাই তো নিজেদের কথার বিরুদ্ধে আচরণ করছেন। যদি অক্সফোর্ড থেকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো নাই হয় তাহলে তাঁরা প্রতিবাদটা দেখালেন কোথায়!

কুণালের কথায়, দ্বিতীয়ত মুখ্যমন্ত্রী সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। অক্সফোর্ডেও সেখানকার অধ্যাপক কর্তৃপক্ষের সঙ্গে আলাপচারিতায় তাঁদের নানা কৌতূহলের জবাব দিয়েছেন তিনি। ভাষণের শেষে মুখ্যমন্ত্রীকে কিছু জিজ্ঞাসা করার থাকলে, সেটা করতে পারতেন। কিন্তু সভা বানচাল করার উদ্দেশ্য নিয়েই গিয়েছিলেন গুটি কয়েক রামবাম সমর্থক। যখন ওই ছপিস রাম – বাম যখন পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে অসভ্যতা করছিল সেসময় অক্সফোর্ড কর্তৃপক্ষ বলেন, ওদের বের করে দিচ্ছি আমরা। কিন্তু মুখ্যমন্ত্রী কর্তৃপক্ষকে থামিয়ে বলেন, ওরা কিছু একটা বলতে এসেছে বলুক। এটাই তো গণতন্ত্র। কিন্তু বিক্ষোভের নামে যখন মাত্রা ছাড়া অসভ্যতা শুরু হয়, তখন ওখানকার জনতাই তাদের তাড়া করে বের করে দেন।

আরও পড়ুন – বুকের পাটা থাকলে চন্দ্রবাবুকে মুসলিম তোষণকারী আখ্যা দিন! শুভেন্দুকে চ্যালেঞ্জ দেবাংশুর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...