Friday, April 3, 2026

সিবিএসই বাংলা-তামিল পরীক্ষার দিনই জয়েন্ট: চাপের মুখে দিন বদল এনটিএ-র

Date:

Share post:

বেছে বেছে বিরোধী রাজ্যগুলির পরীক্ষার্থীদের জন্য জয়েন্ট এন্ট্রান্স (JEE mains) পরীক্ষায় বসাই অসম্ভব করে দিয়েছিল বিজেপির শিক্ষা মন্ত্রক। জয়েন্টের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা ও সিবিএসই-র (CBSE) দ্বাদশের পরীক্ষা একই দিনে পড়ায় সমস্যায় পড়েছিল বাংলা, তামিলনাড়ু, পঞ্জাবের মতো একাধিক রাজ্যের পরীক্ষার্থীরা। এবার পরীক্ষার দিন বদল করল এনটিএ (NTA)। সূচি অনুযায়ী, ২, ৩, ৪, ৭ এবং ৮ এপ্রিল ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক)-এর পেপার ১-এর পরীক্ষা রয়েছে। আবার ওই ২ এপ্রিলই সিবিএসই-র দ্বাদশের বাংলা, আরবি, তামিল, তেলুগু-সহ মোট ২৮টি ভাষার পরীক্ষা রয়েছে।

এই পরিস্থিতিতে প্রশ্নের মুখে পড়ে দ্বাদশের পরীক্ষার্থীদের জন্য দিন বদল করল ন্যাশানাল টেস্টিং এজেন্সি (NTA)। কীভাবে এই দিন বদল, তা যদিও স্পষ্ট করা হয়নি। কবে কোন পরীক্ষা নেওয়া হবে, তা পরীক্ষার্থীরা এনটিএ-এর (NTA) ওয়েবসাইটে জেনে নিতে পারবেন। সেক্ষেত্রে , আবার নতুন অ্যাডমিট কার্ড (admit card) নিতে হবে পরীক্ষার্থীদের। প্রার্থীদের নির্দিষ্ট ইমেল আইডিতে মেল করে এগ্‌‌জ়ামিনেশন সিটি ইন্টিমেশন স্লিপ এবং নতুন অ্যাডমিট কার্ডের আবেদন করতে হবে।

শনিবার বিকাল পাঁচটার মধ্যে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। যারা আবেদন করেছেন তাঁরা ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড (Admit card) ডাউনলোড করতে পারছে এনটিএ-র (NTA) নির্দিষ্ট পোর্টাল থেকে। যদিও সিবিএসই-র বিজ্ঞানের কোনও বিষয়ের সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার তারিখ একদিনে পড়েনি। জয়েন্টের পরীক্ষা একই দিনে পড়ায় অসন্তোষ প্রকাশ করেছিল সিবিএসই (CBSE) বোর্ডও।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...