Wednesday, February 18, 2026

এপিক দুর্নীতির পর্দাফাঁস: ভয়ে বৈঠক ছেড়ে পালালেন ধনকড়!

Date:

Share post:

এপিক জালিয়াতি করে বিজেপির একের পর এক রাজ্য-জয়ের পর্দাফাঁস হতেই বিরোধীরা সরব সংসদে (Parliament)। রাজ্যসভায় বিরোধীদের চাপে নতিস্বীকার করে আলোচনা ডেকেছিলেন চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। শুক্রবার সেই বৈঠক শুরু হতেই বিরোধীরা নিজেদের প্রশ্ন তুলে ধরেন। আর তাতেই বৈঠক ছেড়ে পালালেন খোদ আমন্ত্রণকারী ধনকড়। এই ঘটনা শুধুমাত্র অসৌজন্যমূলকই নয়, অভূতপূর্বও।

শুক্রবার সকাল সাড়ে এগারোটায় রাজ্যসভার চেয়ারম্যান ধনকড় বিরোধী দলগুলির সঙ্গে আলোচনার জন্য বিষয় উপদেষ্টা কমিটির (parliamentary standing committee) বৈঠক ডাকেন। আলোচনা শুরুর ১০ মিনিটের মধ্যে হঠাৎ বৈঠক  ছেড়ে বেরিয়ে যান রাজ্যসভার (Rajyasabha) চেয়ারম্যান। ধনকড়ের (Jagdeep Dhankar) অভিযোগ, বৈঠকের আবহ উপযুক্ত নয়। কিন্তু বিরোধী শিবিরের দাবি, তাদের তরফ থেকে যেসমস্ত প্রশ্ন এবং দাবি চেয়ারম্যানের সামনে রাখা হয়েছে এই বিষয়ে সদুত্তর  দিতে পারবেন না বুঝেই বৈঠক বয়কট করেছেন তিনি।

গত সপ্তাহে এপিক কার্ড (epic card) আলোচনার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একগুচ্ছ নোটিশ দেওয়া হয় রাজ্য সভায়, ও অন্যান্য বিরোধীরা একই ইস্যুতে নোটিশ জমা দেয়। সূত্রের দাবি, সরকারের পক্ষ থেকে সংসদ বিষয়ক মন্ত্রী তৃণমূল কংগ্রেসকে রাজ্যসভায় (Rajyasabha) এপিক নিয়ে আলোচনার জন্য আশ্বস্ত করেন। তৃণমূল কংগ্রেসের এপিক কার্ড নিয়ে দাবি সরকার স্বল্প সময়ের কথা জানালেও তা এখন অবধি হয়নি। সমস্ত দল ঐকমত্যে পৌঁছলেও ট্রেজারি বেঞ্চ এখনও পর্যন্ত আলোচনায় সায় দেয়নি।

এরপরই উপদেষ্টা কমিটির বৈঠক ডাকতে বাধ্য হন ধনকড় (Jagdeep Dhankar)। সেই মতো শুক্রবার বিরোধী শিবিরের পক্ষ থেকে বিল সংক্রান্ত বিষয় তুলে ধরার পরেই সরকার এবং বিরোধীদের মধ্যে বাদানুবাদ শুরু হয় সভাকক্ষ ত্যাগ করে বেরিয়ে যান জগদীপ ধনকড়।

spot_img

Related articles

লেদার কমপ্লেক্সে নজরদারি জোরদার, বসছে ৭৬টি আধুনিক ক্যামেরা

বানতলার কলকাতা লেদার কমপ্লেক্স ও সংলগ্ন শিল্পাঞ্চলের নিরাপত্তা আঁটোসাঁটো করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শিল্পাঞ্চলের প্রতিটি কোণে...

সামাজিক সুরক্ষা যোজনা: অসংগঠিত শ্রমিকদের হাতে ডিজিটাল কার্ড – চেক তুলে দিলেন শশী পাঁজা

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সুরক্ষা...

বাঙালিয়ানায় শান! মায়াপুরে ‘জয় শ্রীরাম’ ছেড়ে ‘হরে কৃষ্ণ’ ধ্বনি শাহর, কটাক্ষ তৃণমূলের

নজরে বাংলার বিধানসভা নির্বাচন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) মুখে তাই ‘জয় শ্রীরাম’ ছেড়ে ‘হরে কৃষ্ণ’। ভোটের আগে ধর্মের...

কলকাতায় বক্সিং ফেডারেশনের সাধারণ সভা, নতুন কমিটিতে আছেন কারা?

কলকাতায় অনুষ্ঠিত হল ভারতীয় বক্সিং ফেডারেশনের( Bengal Boxing Foundation) বার্ষিক সাধারণ সভা। এই সভায় সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির...