Friday, April 3, 2026

চেন্নাইকে হারিয়ে ড্রেসিংরুমে নাচ বিরাটের, ভাইরাল ভিডিও

Date:

Share post:

গতকাল চেন্নাইয়ের গড়ে গিয়ে চেন্নাই সুপার কিংসকে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর ফলে দীর্ঘ ১৭ বছর পর ধোনির গড়ে গিয়ে ধোনিদের হারাল আরসিবি। আর এই জয়ের পরই উচ্ছ্বাসে মাতল গোটা বেঙ্গালুরু দল। ড্রেসিংরুমে নাচের মাধ্যমে সেলিব্রেশনে মাতলেন বিরাট কোহলিরা। যেই ভিডিও পোস্ট করেছে আরসিবি।

চেন্নাইকে হারানোর পর আরসিবি যেই ভিডিও পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে, মাঠ হোক বা মাঠের বাইরে সেলিব্রেশনের মেজাজে বিরাট। এমনি ড্রেসিংরুমেও লাল জ্যাকেট পরে নাচলেন তিনি। সেই সঙ্গে যোগ দিয়েছেন দলের বাকিরাও। পুরো দলই যে বেশ খোশমেজাজে রয়েছে তা বুঝিয়ে দিল আরসিবি।

এদিকে এই জয়ের পর দলের অধিনায়ক রজত পতিদার বলেন, “ চিপকে জেতা সব সময় বিশেষ অনুভূতির। এই পিচে ভালই রান তুলতে পেরেছি আমরা। কারণ চার-ছয় মারা সহজ ছিল না।“

গতকাল বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ১৯৬ রান তুলে নেয়। সৌজন্যে অধিনায়ক রজত পতিদারকে। তিনি অর্ধশতরান করেন। বেঙ্গালুরুর ১৯৬ রানের জবাবে চেন্নাই শেষ হয়ে যায় ১৪৬ রানে।

আরও পড়ুন- RCB’র বিরুদ্ধে ম্যাচ হারের কারণ হিসাবে পিচকেই কাঠগড়ায় তুললেন CSK অধিনায়ক

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...