Saturday, April 4, 2026

ডালখোলায় মহিলাকে ধর্ষণ করে খুন! নদীর ধার থেকে উদ্ধার নলি কাটা দেহ

Date:

Share post:

শনিবার সকালে উত্তর দিনাজপুরের (North Dinajpur) ডালখোলা থানা (Dalkhola Police) এলাকার সুধানী নদীর ধারে মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে মৃতা করণদিঘি রানিগঞ্জ পঞ্চায়েত এলাকার বাসিন্দা। শুক্রবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ডালখোলা থানার পুলিশের প্রাথমিক অনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মৃতার পরিবারের সদস্যরা বলছেন, শুক্রবার দুপুর নাগাদ ওই মহিলা ঘাস কাটার কাজের জন্য বেরিয়ে আর ফেরেন নি। শনিবার সকালে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তাঁর গলাকাটা দেহ দেখতে পান স্থানীয়রা। স্বামীর সংসার ছেড়ে গত কয়েক বছর ধরে ছেলেকে নিয়ে মা ও ভাইয়ের সঙ্গে রানিগঞ্জ পঞ্চায়েত এলাকায় থাকছিলেন মহিলা। তার পরিবারের অভিযোগ খুন করা হয়েছে বাড়ির মেয়েকে। ধর্ষণ হয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।

অন্যদিকে মিনাখাঁয় এক মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর মাথায় ও শরীরে একাধিক আঘাতে চিহ্ন মিলেছে। শ্মশানের পাশের মাছের ভেড়ি থেকে দেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত মৃতার নাম বা পরিচয় জানা যায়নি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...