Friday, June 19, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) পিছিয়ে গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের বৈঠক। আজ গুয়াহাটিতে হওয়ার কথা ছিল বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক। যেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। যার মধ্যে অন্যতম হল টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যৎ। এছাড়াও ছিল ইংল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়ার নেতা নিয়ে বৈঠক। যানা ছিল ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা। কবে এই বৈঠক হবে, তা এখনও জানা যায়নি।

২) এ বারের আইপিএলের প্রথম জয় পেল গুজরাত টাইটান্স। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচেও মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল ৩৬ রানে। প্রথমে ব্যাট করতে নেমে ১৯৬ রান করে গুজরাত। জবাবে ব্যাট করতে নেমে ১৬০ রানে শেষ হয়ে যায় মুম্বইয়ের ইনিংস।

৩) চেন্নাইয়ের গড়ে গিয়ে চেন্নাই সুপার কিংসকে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর ফলে দীর্ঘ ১৭ বছর পর ধোনির গড়ে গিয়ে ধোনিদের হারাল আরসিবি। আর এই জয়ের পরই উচ্ছ্বাসে মাতল গোটা বেঙ্গালুরু দল। ড্রেসিংরুমে নাচের মাধ্যমে সেলিব্রেশনে মাতলেন বিরাট কোহলিরা। যেই ভিডিও পোস্ট করেছে আরসিবি।

৪) দীর্ঘ ১৭ বছরের পর চেন্নাইয়ের মাটিতে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। চেন্নাইকে ৫০ রানে হারয় আরসিবি। আর এই হারের কারণ হিসাবে নিজেদের ঘরের মাঠের পিচকেই কাঠগড়ায় তুললেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। ম্যাচ শেষে জানান, চেন্নাইয়ের এই উইকেট আগে দেখেননি তিনি।

৫) ব্রাজিলের কোচের পদ থেকে ছাঁটাই দোরিভাল জুনিয়র। দায়িত্ব নেওয়ার পর টানা ব্যর্থতা। আর সম্প্রতি আর্জেন্তিনার বিরুদ্ধে ১-৪ গোলে হার। সব মিলিয়ে ব্রাজিলের কোচের পদ থেকে চাকরি গেল জুনিয়রের । গতকাল ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই খবর।

আরও পড়ুন- বয়স যে একটা সংখ্যা মাত্র, তা আবার প্রমাণ করতে চলেছেন সৌমেন সরকার, এই বয়সে তাঁর লক্ষ্য এভারেষ্ট জয়

 

 

 

 

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...