Wednesday, June 24, 2026

অস্ত্র পাচারের আগেই গ্রেফতার দম্পতি, সাফল্য এসটিএফের

Date:

Share post:

প্রতিবেশী রাজ্য থেকে অস্ত্র পাচারের (arms smuggling) বড়সড় ছক ফের বানচাল করে দিল রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের এসটিএফের (STF) হাতে ধরা পড়ল দুই পাচারকারী। সেই সঙ্গে উদ্ধার হল প্রায় ১০টি আগ্নেয়াস্ত্র। আনন্দপুর (Anandapur) এলাকা থেকে আটক দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে। খোঁজ নেওয়া হবে কীভাবে ওই বিপুল পরিমাণ অস্ত্র তাদের কাছে এলো।

সম্প্রতি একাধিক জায়গায় গোপণ সূত্রে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারে সাফল্য পেয়েছে বেঙ্গল এসটিএফ (Bengal STF)। সেই সঙ্গে একাধিক গ্রেফতারিও হয়েছে। সেই সব সূত্র ধরে রবিবার বড় সাফল্য এসটিএফে। আনন্দপুর (Anandapur) থানা এলাকায় নোনাডাঙায় এক দম্পতিকে ধরে তাদের ব্যাগ পরীক্ষা করতেই বেরিয়ে পড়ে আগ্নেয়াস্ত্র (arms)।

পুলিশ সূত্রে জানা যায়, দম্পতির থেকে দশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেই সঙ্গে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন সিজ (seize) করেছে পুলিশ। তাদের থেকে দুটি ট্রেনের টিকিটও পাওয়া গিয়েছে। সেই টিকিটের সূত্র ধরে তাদের ঠিকানা ও কোথা থেকে তারা কোথায় যাচ্ছিল জানার চেষ্টা চালাবে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই দম্পতি অস্ত্র পাচারের কাজ করত। সেক্ষেত্রে কোথা থেকে অস্ত্র আসত তাদের হাতে, তা জানার চেষ্টা চালাবে রাজ্য পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...