Monday, March 30, 2026

ছোটদের স্বল্প দৈর্ঘ্যের  সায়েন্স ফিকশন ‘প্রফেসর রে’ এর পোস্টার প্রকাশ

Date:

Share post:

ছোটদের জন্য দর্শক দরবারে আসছে সায়েন্স ফিকশন ‘প্রফেসর রে’। অভিজিৎ পালের লেখনীতে এই নতুন ছবির পরিচালনা করেছেন লোপামুদ্রা মুখোপাধ্যায় ।রবিবার কলকাতায় এই স্বল্প দৈর্ঘ্যের ছবির পোস্টার প্রকাশ পেল।পরিচালক লোপামুদ্রা মুখোপাধ্যায় জানিয়েছেন, এই গল্প কলকাতা শহরের একান্নবর্তী পরিবারের । সেখানে প্রত্যেকেই সামাজিক মাধ্যমে ব্যস্ত এবং কেউ কেউ গেমে আসক্ত । পরিবারের হাবলু আবার অন্যরকম । হাবলু খোলা আকাশ দেখতে অভ্যস্ত, ঘুড়ি ওড়াতে অভ্যস্ত, নানা রকম বিজ্ঞানভিত্তিক মনীষীদের জীবনী পড়তে ভালোবাসে সে । হাবলু স্বপ্ন দেখতে আর দেখাতে ভালোবাসে ।

ছবির কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা তথা গানের রচয়িতা অভিজিৎ পাল বলেন, টাইম স্পেসে আটকে থাকা প্রফেসরে’র গল্পে উঠে আসবে অনেক অজানা পৌরাণিক আখ্যান । এই গল্পে প্রফেসর, নব্যকেশর রায় ওরফে প্রফেসর রায় যে টাইম ট্রাভেলের কথা বলবে তা সম্পূর্ণ আমাদের মহাকাব্য নির্ভর । খাঁটি বাঙালিয়ানায় ভরপুর । হাবলু জানতে পারবে অনেক লুকনো ইতিহাস যা বর্তমানকেও পালটে দেবে ।

ছোটদের নিয়ে ছবি এই সময়ে খুব কম । বড় হতে হতে ছোটবেলা যে কবে আমরা হারিয়ে ফেলেছি, বুঝতেই পারেনি । ছোটবেলার কত খেলাও ভুলে গিয়েছি আমরা । ছোটদের জন্য টাইম ট্রাভেল নিয়ে তৈরি করা সায়েন্স ফিকশন এই ছবি । অভিজিৎ পালের লেখনীতে এই নতুন ছবির পরিচালনা করেছেন লোপামুদ্রা মুখোপাধ্যায় । খুব অল্প বাজেটের ছবি । এফএমডি বাংলা ও চয়নী কলাসঙ্গমের ব্যানারে তৈরি এই ছবিতে ছোটদের নিয়ে একটি দুর্দান্ত গানও রয়েছে । গেয়েছেন সীমা সরকার দেবনাথ, সুর দিয়েছেন কৌশিক মুখোপাধ্যায় ।

 

Related articles

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...