Saturday, April 4, 2026

চলছে আইপিএল, তারই মধ্যে হোম গ্রাউন্ড ছেড়ে দেওয়ার হুমকি SRH-এর, কিন্তু কেন ?

Date:

Share post:

চলছে আইপিএল। ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর এরই মধ্যে হোম গ্রাউন্ড রাজীব গান্ধী স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ার হুমকি দিল SRH। সূত্রের খবর, হায়দরাবাদ ক্রিকেট সংস্থার (এইচসিএ) সঙ্গে ঝামেলার জেরে এই সিদ্ধান্ত নিতে চলেছে তারা। জানা যাচ্ছে, এই বিষয়ে এইচসিএ কোষাধ্যক্ষ শ্রীনিবাস রাওকে মেল পাঠিয়েছেন সানরাইজার্সের জেনারেল ম্যানেজার শ্রীনাথ টিবি।

সূত্রের খবর, ঝামেলার সূত্রপাত, বিনামূল্যে টিকিট দেওয়া নিয়ে। গত বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টের সঙ্গে হায়দরাবাদের ম্যাচে উপ্পল স্টেডিয়ামের একটি বক্স খুলতে রাজি হননি এইচসিএ প্রতিনিধিরা। তাঁরা দাবি করেন, যত ক্ষণ না বিনামূল্যে কিছু সংখ্যক টিকিট দেওয়া হচ্ছে তত ক্ষণ বক্স খোলা হবে না।

এই নিয়ে সানরাইজার্সের জেনারেল ম্যানেজার শ্রীনাথ টিবি হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সি জে শ্রীনিবাস রাওকে চিঠিতে লিখেছেন, “ যদি এটাই আপনাদের ইচ্ছা হয় তাহলে লিখিত আকারে আমাদের জানান। তা হলে বিসিসিআই, তেলঙ্গানা সরকার এবং আমাদের দলকে জানিয়ে দেব, যাতে অন্য স্টেডিয়ামে সরে যাওয়ার ব্যবস্থা শুরু করা যায়।“ এখানেই না থেমে তিনি আরও লেখেন, “ আমরা স্টেডিয়ামের সঠিক ভাড়া দিই। আইপিএলের সময় স্টেডিয়াম আমাদের অধীনে থাকে। তবু আগের ম্যাচে আপনারা এফ৩ বক্স বন্ধ করে দিয়েছিলেন। ২০টা টিকিট বিনামূল্যে না দেওয়া হলে বক্স খোলা হবে না, এমন হুমকি দিয়েছিলেন। এই অপেশাদার আচরণ মেনে নেওয়া যায় না। গত ১২ বছর ধরে আমরা এই মাঠে খেলছি। কিন্তু গতবছর থেকেই এইচসিএ নানাভাবে আমাদের সমস্যায় ফেলছে। “

আরও পড়ুন- আগামিকাল কেকেআরের সামনে মুম্বই, তার আগে পিচ নিয়ে এবার মুখ খুললেন নাইট কোচ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...