Saturday, June 27, 2026

পড়ুয়াদের কুকুর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির দায়িত্ব শিক্ষকদেরই! নির্দেশিকা জারি স্কুল শিক্ষা দফতরের

Date:

Share post:

স্কুলে আসা-যাওয়ার পথে, কিংবা স্কুলে কুকুর ঢুকে পড়লে কিভাবে সেখান থেকে বাঁচতে হবে, বা কুকুর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার দায়িত্ব এবার নিতে হবে স্কুলের শিক্ষকদেরকেই। এই মর্মে নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষকদের খেয়াল রাখতে হবে স্কুলের যত্রতত্র যাতে কুকুর ঘুরে না বেড়ায়। বিশেষ করে মিড ডে মিল রান্নার ঘরে যাতে কোনওভাবেই কুকুর ঢুকতে না পারে।কোনও এলাকায় বেশি কুকুর হয়ে গেলে পুরসভা বা পঞ্চায়েত দফতরকেও খবর দেওয়ার কথা বলা হয়েছে। ঐ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পড়ুয়াদের কুকুর নিয়ে সচেতন করতে হবে শিক্ষকদেরকে। কুকুরদের ঢিল ছোড়া বা বিরক্ত করা থেকে পড়ুয়াদের বিরত করতে হবে। কোনও কুকুর তেড়ে এলে কিভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে হবে সে বিষয়েও পাঠ দিতে হবে শিক্ষকদের। শেখাতে হবে তারা রাস্তায় অনেক কুকুর একসঙ্গে দেখলে তাদের এড়িয়ে যায়, কুকুরের সামনে দিয়ে দৌড়ে না যায়। প্রার্থনা সবার সময় এই গাইডলাইনগুলি প্রচার করতে হবে স্কুল পড়ুয়াদের মধ্যে। এছাড়াও স্কুল ক্যাম্পাসের আশেপাশের এলাকা পরিষ্কার রাখতে হবে যাতে কুকুর এসে না পৌঁছায়।

আরও পড়ুন – স্মার্ট পঞ্চায়েত: গ্রাম পঞ্চায়েতের পরিষেবা এবার  বাধ্যতামূলক অনলাইনে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...