Saturday, June 27, 2026

কলকাতাকে হারিয়ে চলতি আইপিএল-এ প্রথম জয় পেল মুম্বই

Date:

Share post:

আইপিএল-এ প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারায় হার্দিক পান্ডিয়ার দল। আর এই জয়ের ফলে চলতি আইপিএল-এ প্রথম জয় পেন মুম্বই বাহিনী। সৌজন্যে অশ্বিনি কুমার।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ১১৬ রান করে কলকাতা। এদিন মুম্বইয়ের ব্যাটারদের সামনে দাঁড়াতেই পারেননি অজিঙ্কে রাহানে, কুইন্টন ডি’কক, ভেঙ্কটেশ আইয়ররা। ১ রান করেন ডি’কক। শূন্যরান করেন সুনীল নারিন। ১১ রান করেন অজিঙ্কে রাহানে। ২৬ রান করেন রঘুবংশী। ৩ রান করেন ভেঙ্কটেস আইয়র। ১৭ রান করেন রিঙ্কু সিং। মনিশ পান্ডে ১৯ রান। ২২ রান করেন রামনদীপ সিং। মুম্বইয়ের হয়ে ৪ উইকেট নেন অশ্বিনি। ২ উইকেট নেন দীপক চাহার। একটি করে উইকেট নেন বোল্ট, হার্দিক পান্ডিয়া, ভিগনেশ পুথুর এবং স্টানার।

জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় মুম্বই। রিকেলটন। ৬২ রানে অপরাজিত তিনি। তবে ব্যাট হাতে ব্যর্থ হন রোহিত শর্মা। ১৩ রান করেন তিনি। ১৬ রান করেন উইল জ্যাক। ২৭ রানে অপরাজিত সূর্যকুমার যাদব। কলকাতার হয়ে দুই উইকেট আন্দ্রে রাসেলের।

আরও পড়ুন- মুম্বই ম্যাচের আগে নিজের হাতের ট্যাটুর রহস্য ফাঁস করলেন রিঙ্কু, কেন ঘড়ির ছবির ট্যাটু করিয়েছেন কেকেআর ব্যাটার ?

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...