Friday, April 3, 2026

দেশবাসীকে ইদের শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর: ন্যায় প্রতিষ্ঠার বার্তা

Date:

Share post:

সোমবার সকাল থেকে গোটা দেশে পালিত হচ্ছে খুশির ইদ। ইদ-উল-ফিতর (Eid-ul-firt) উপলক্ষ্যে দেশের মানুষের মধ্যে করুণার ভাব প্রতিষ্ঠার বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu)। সম্প্রীতির বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)।

সোশ্যাল মিডিয়া বার্তায় রাষ্ট্রপতি (President of India) লেখেন, ইদ-উল-ফিতরের (Eid-ul-Firt) শুভ অনুষ্ঠানে সকল দেশবাসী, বিশেষত মুসলিম ভাই-বোনেদের শুভেচ্ছা। এই উৎসব ভ্রাতৃত্বের বোধকে শক্তিশালী করে, সেই সঙ্গে করুণার ভাব ও দানের মনোভাব তৈরির বার্তা দেয়। আমি কামনা করি যে এই পর্ব সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও খুশি নিয়ে আসুক। সেই সঙ্গে সকলের মনের মধ্যে ন্যায়ের পথে চলার দৃঢ়তাকে মজবুত করে, প্রার্থনা করি।

দেশবাসীর উদ্দেশে সোশ্যাল মিডিয়া বার্তায় নরেন্দ্র মোদি (Narendra Modi) লেখেন, ইদ-উল-ফিতরের শুভেচ্ছা। প্রার্থনা করি এই উৎসব সমাজে আশা, সম্প্রীতি ও করুণার ভাব জাগ্রত করুক। আপনাদের সব প্রচেষ্টায় আনন্দ ও সাফল্য কামনা করি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...