Saturday, April 4, 2026

মাতৃদুগ্ধে আইসক্রিম! ভাইরাল হতেই জোর চর্চা নেটপাড়ায়

Date:

Share post:

ভেবে দেখুন গ্রীষ্মের তীব্র দহনে অসহ্যকর এই গরম থেকে একটু মনকে তৃপ্ত করতে আপনার ইচ্ছা হল আইসক্রিম (Ice-cream) খাওয়ার। সেইমতো আপনি একটি দোকানে ঢুকলেন এবং চকলেট, ভ্যানিলা, ম্যাংগো-সহ একাধিক ফ্লেভারের আইসক্রিমের পাশাপাশি আপনার চোখে পড়ল মাতৃদুগ্ধের (Breast Milk) ফ্লেভারর আইসক্রিমের দিকে। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই এমনই আইসক্রিম বাজারে আনার পরিকল্পনা নিয়েছে মার্কিন এক শিশু পণ্য প্রস্তুতকারী এক সংস্থা ‘ফ্রিডা’। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সমাজমাধ্যমে।

জন্মের পরে শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে মাতৃদুগ্ধের কোনও বিকল্প নেই। কিন্তু এবার সেই মাতৃদুগ্ধের পুষ্টি আইসক্রিমের মধ্যে। তবে চাইলে এখনই ক্রেতারা কিনতে পারবেন না এই আইসক্রিম। তার জন্য ৯মাস অপেক্ষা করবে হবে।

মার্কিন শিশু পণ্য নির্মাতা সংস্থা ফ্রিডা সম্প্রতি তাদের নতুন ‘টুইন ওয়ান ব্রেস্ট পাম্প’ বাজারে এনেছে। এই পণ্য উন্মোচনের উদযাপনের অংশ হিসেবেই তারা মাতৃদুগ্ধ (Breast Milk) স্বাদের আইসক্রিমের ঘোষণা করেছে। সংস্থার দাবি, মাতৃদুগ্ধের স্বাদ কেমন হতে পারে, তা নিয়ে বহু মানুষের কৌতূহল থাকলেও অনেকেই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলেন না। ফ্রিডা এবার সেই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত! তবে এই ঘোষণার পরেই শোরগোল পড়ে গিয়েছে সকলের মধ্যে।

তবে, মার্কিন খাদ্য নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী, মাতৃদুগ্ধ কোনও খাবারে ব্যবহার করা যাবে না। ফলে আইসক্রিমের মধ্যে আসল মাতৃদুগ্ধ থাকবে না। কিন্তু সংস্থার পক্ষে জানানো হয় এই আইসক্রিম হবে পুষ্টিকর ও স্বাদযুক্ত। এই বিশেষ আইসক্রিম হবে মিষ্টি, হালকা নোনতা এবং বাদামের স্বাদ মিশ্রিত। এতে থাকবে ওমেগা-৩, কার্বোহাইড্রেট, আয়রন, ভিটামিন বি ও ডি, ক্যালসিয়াম, এবং জিঙ্ক—যা শিশুর শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। তবে সংস্থা যাই বলুক এই ঘোষণার পরই সমাজমাধ্যমে তুমুল শোরগোল। কেউ কেউ মজা করে বলছেন, পয়লা এপ্রিলের আগে সকলকে এপ্রিল ফুল করছে ফ্রিডা। আবার কেউ বলছে, এই আইসক্রিম কিনতে গেলে দোকানদারকে কীভাবে বলব কী আইসক্রিম চাই! তবে কেউ কেউ বলছে, চকলেট, ভ্যানিলা, ফ্রুট ফ্লেভারের আইসক্রিম থাকলে মাতৃদুগ্ধর আইসক্রিম কী দোষ করলো। এবার দেখার বিষয় ফ্রিডা কবে বাজারে এনে এই বিশেষ আইসক্রিম এবং ক্রেতারা কীভাবে তা গ্রহণ করে।
আরও খবরদত্তক নেওয়া যাবে বাঘ-সিংহ! বিশেষ পরিকল্পনা শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...